সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
মনির হোসেন
![]()
চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারী আটক করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল রবিবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
পরবর্তীতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর উপস্থিতিতে মালিক পক্ষকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আসামিদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #আটক #উত্তোলনকাল #কোস্টগার্ড #ড্রেজারসহ #বালু #যৌথ #সীতাকুণ্ড










দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির 