মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
বিপুল চন্দ্র রায়
![]()
আমার স্বপ্নে ছিলে তুমি এক মহারানী,
আজ বাস্তবে তুমি এক বিষাক্ত কাহিনী।
তোমার চোখের মায়ায় হয়েছিলাম দিশেহারা,
ভেবেছিলাম এ প্রেম অনন্তকালের ইশারা।
রঙিন স্বপ্ন এঁকেছিলাম এই হৃদয়ের ক্যানভাসে,
তুমি আসবে বলে বুনেছিলাম স্বপ্ন নীল আকাশে।
আজ ভেঙেছে ঘুম ভেঙেছে মিথ্যেরই প্রাচীর,
কেন মুছে দিলে সব ভালোবেসে এক নিমিষেই?
তোমার মিষ্টি কথায় যত মিশে ছিল বিষ,
আমি তো অমৃত ভেবে পান করেছি রোজ।
আঁধারে ডুবেছি যত, তত ভেবেছি আলো,
বুঝিনি এ প্রেমে শুধুই ছিল মিথ্যের কালো।
তোমার কথার জালে আমি হয়েছি যে বন্দী,
আজ তোমায় ভেবেই জীবন আমার দ্বন্দ্বী।
আমার পরাজিত প্রেম, আমারই হাতে লেখা,
তোমার মিথ্যে প্রেমেই আজ আমার পরাজয়।
বিষয়: #চন্দ্র #বিপুল #রায়




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
