সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গর্ভবতী নারীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড
গর্ভবতী নারীর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড।
রবিবার (২৭ জুলাই) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৬ জুলাই শনিবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে ‘সম্পদ’ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। দুপুর ১টা ৩০ ঘটিকায় লঞ্চটি গজারিয়ায় পৌঁছালে রোগীর অবস্থা আরও অবনতি হয়। উক্ত বিষয়টি লঞ্চে উপস্থিত সেনা সদস্য কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত লঞ্চে গমন করে। অতি দ্রুত গর্ভবতী মহিলাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় ও হাই স্পিড বোটে লঞ্চ হতে ঢাকা সদরঘাটে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট কার যোগে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে রোগী মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং রোগীর শারীরিক অবস্থার আগের চেয়ে অনেকাংশে উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বিষয়: #এগিয়ে #এলো #কোস্টগার্ড #গর্ভবতী #চিকিৎসায় #নারী










মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস 