মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডোবা থেকে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার
ডোবা থেকে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার
জালাল উদ্দিন লস্কর
![]()
মাধবপুরে সোনাই আশ্রয়ন প্রকল্পের পাশে বীর নিবাসের সামনের ডোবা থেকে মায়েশা আক্তার () নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মায়েশা আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে । গত ৫ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মায়েশার পিতা বিল্লাল মিয়া জানান, ‘গত শুক্রবার( জুলাই) মায়েশার স্বামী সোহাগ মিয়া ফোন করে জানান মায়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।আমাদের বাড়িতে (হাড়িয়া) এসেছে কি না জানতে চায়।এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মায়েশাকে পাওয়া যায়নি।আজ (মঙ্গলবার) সন্ধ্যার সময় সোগাগ মিয়ার বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেদ করে মায়েশার লাশ ভেসে উঠতে দেখে প্রতিবেশীরা।খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।নিহতের শাশুড়ী রোমানা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
বিষয়: #উদ্ধার #গৃহবধূ #ডোবা #থেকে #নিখোঁজ #লাশ










হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার 