শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে ডাকাতি মামলার মূল হোতা হাসান গ্রেফতার
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে ডাকাতি মামলার মূল হোতা হাসান গ্রেফতার
২৫৬ বার পঠিত
রবিবার ● ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে ডাকাতি মামলার মূল হোতা হাসান গ্রেফতার

জয়পুরহাটে ডাকাতি মামলার মূল হোতা হাসান গ্রেফতার

মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলার বাখরা গ্রামে একটি বাড়ির সবাইকে বেঁধে রেখে দুধর্ষ ডাকাতির ঘটনায় মেহেদী হাসান ওরফে চিকন আলী নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ওরফে চিকন আলী ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাসতা আলমপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামের কছিম উদ্দিন ফকির নামে এক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এরপর তারা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৪টি বিদেশী গরু ও চাল লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় কালাই থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে নামে এবং পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এর সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী মূল হোতা মেহেদী হাসান ওরফে চিকন আলী কে আক্কেলপুর থানা এলাকায় হতে গ্রেফতার করে পুলিশ।

জয়পুরহাটে ডাকাতি মামলার মূল হোতা হাসান গ্রেফতার ২

গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের বিচারক শারমিন আক্তারের নিকট ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এ ঘটনায় ৯জন আসামীর মধ্যে ৭জনকে চি‎হ্নিত করে ২জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২জন অজ্ঞাত রয়েছে। এছাড়াও ডাকাতি মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

তিনি আরো বলেন, অপরাধীরা কোন ভাবেই যেন পার না পায় সে ব্যাপারে জেলা পুলিশ বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে, অপরাধী যত বড়ই হোক না কেনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ মামলার দ্রুত চার্জশীট প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ জিন্না আল মামুন, সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেল তুহিন রেজা, ডিআইওয়ান মিজানুর রহমান, ওসি ডিবি আসাদুজ্জামান, কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।



বিষয়: #  #  #  #


রাজশাহী এর আরও খবর

ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সম্পাদক সবুজ ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল, সম্পাদক সবুজ
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মোমেন ফকির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক জয়পুরহাটে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক
ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন ফুলবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন
ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের  বীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন ফুলবাড়ীতে প্রাণের চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ ও বোরো ধানের বীজ বিতরণ এর কার্যক্রম উদ্বোধন
জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক জয়পুরহাটে জামায়াতে যোগদান করলেন বিএনপি’র অর্ধশতাধিক কর্মী-সমর্থক
শিবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু
 শিবগঞ্জে তিনদিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা শুরু

শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল
খালেদা জিয়ার জন্য জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা