শুক্রবার ● ২৩ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা, মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা, মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত
বজ্রকণ্ঠ ডেস্ক::

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে শুক্রবার (২৩ মে) সকাল থেকে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন উর রশিদ বলেন, সঞ্চালনশীল মেঘমালা থেকে সাগরে লঘুচাপের সম্ভাবনা রয়েছে। তখনই বৃষ্টিপাত হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, তিন নম্বর সংকেত জারি হলেও আবহাওয়া অনুকূলে থাকায় বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।
এদিকে টানা কয়েক সপ্তাহ ধরে মোংলার উপকূল দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, তবে দেখা নেই বৃষ্টির।
বিষয়: #গভীর #বঙ্গোপসাগরে #বন্দরে #মেঘমালা #মোংলা #সংকেত #সঞ্চালনশীল #৩ নম্বর










স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ
যুক্তরাজ্যে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির অনন্য সুযোগ
সন্তান বাবার কাছ থেকে যে ৬টি গুণ বা বৈশিষ্ট্য পায়
নিজেকে দিয়েছি ধিক্কার: এই মৃত্যু উপত্যকা আমার দেশ না 