শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » “উপমা ভালোবাসার”– কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠিত পূর্ব লন্ডনে
প্রথম পাতা » প্রবাসে » “উপমা ভালোবাসার”– কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠিত পূর্ব লন্ডনে
৪৫২ বার পঠিত
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“উপমা ভালোবাসার”– কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠিত পূর্ব লন্ডনে

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া::
“উপমা ভালোবাসার”– কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠিত পূর্ব লন্ডনে

ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হলো কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” প্রকাশনা উৎসব। বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে এবং এটিএন বাংলার  সিনিয়র প্রডিউসার উর্মি মাজহার-এর দক্ষ সঞ্চালনায় এই বর্ণাঢ্য আয়োজনে ছিল সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতি।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইব্রাহীম চৌধুরী খোকন, সম্পাদক, প্রথম আলো (উত্তর আমেরিকা সংস্করণ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর রহিমা রহমান, চেয়ার ও ফার্স্ট সিটিজেন, নিউহাম কাউন্সিল, এবং মঈন কাদরী, মেয়র, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল।

অনুষ্ঠানের শুরুতেই কবি আজিজুল আম্বিয়ারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে। ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে যোগ দেন ভারতের কবি শুভভাগত দীশ গুপ্ত সহ আরও অনেকে।

আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা, সমাজসেবক আব্দুস সাত্তার ও জালাল উদ্দিন,   সাইদুর রহমান রেনু , সাবেক প্রেসিডেন্ট বিসিসি, কবি এ কে এম আবদুল্লাহ, এবং আহাদ চৌধুরী। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও, প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মকিস মনসুর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, সেজুতি চৌধুরী জ্যোতি সহ আরও অনেকে। আবৃত্তিগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তারা বলেন, কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” শুধুমাত্র ভালোবাসার নয়, বরং দেশপ্রেম, প্রবাসজীবন, মানবতা, ফিলিস্তিন সংকট ও জীবনের নানামুখী রূপ তুলে ধরেছে। সুশীল সমাজের এই বিপুল অংশগ্রহণ কবিকে নতুন উদ্যমে সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জোগাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা আর সম্মাননায় কবি আজিজুল আম্বিয়ারের সাহিত্য যাত্রার নতুন অধ্যায়ের শুরুটি হয়ে উঠল অনন্য ও গৌরবোজ্জ্বল।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল। ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
“মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন” “মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন”

আর্কাইভ

---
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান