বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » বোদায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত
বোদায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদের নর্বনির্বাচিত চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দেব নারায়ন রায় ও মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বোদা উপজেলা শাখা এই সংবর্ধনা সভার আয়োজন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোদা উপজেলার শাখার সভাপতি ও মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী হারুন এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজান আলী মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম সারোয়ার জাহান আহমেদী, মোঃ রতিবুল রহমান, মোঃ ইউসুফ আলী, মোছাঃ আমেনা বেগম। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেন্ট প্রদান করা হয়। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বিষয়: #বোদা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 