শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » ৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক!
প্রথম পাতা » Draft » ৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক!
৩২৬ বার পঠিত
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক!

স্পোর্টস ডেস্ক::
৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক!

বয়স ৪০ বছরের কাছাকাছি গেলেই অতি বড় কিংবদন্তিও ক্রিকেট ছেড়ে অবসরে চলে যান। সেখানে ৬৪ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো জোয়ান্না চাইল্ডের! বিষয়টি বেশ অবাক করার মতো। সম্প্রতি বিরল কীর্তির মাধ্যমে ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পর্তুগালের এ নারী ক্রিকেটার।

নরওয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে গর্তুগাল নারী দলে অভিষেক হয়েছে চাইল্ডের। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে অভিষেক হওয়া খেলোয়াড় তিনি। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর ১৪৫ দিন) এবং কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুরকে (৬২ বছর ২৫ দিন) পেছনে ফেলেছেন জোয়ান্না। গেল ৭ এপ্রিল অভিষেক হয় তার।

তবে জিব্রাল্টারের স্যালি বার্টনের রেকর্ড ভাঙতে পারেনি কেউ। বার্টন এখনও টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে অভিষেক করা খেলোয়াড়।যিনি ৬৬ বছর ৩৩৪ দিনে অভিষেক করেছিলেন।

অদম্য জোয়ান্না নিজেকে প্রমাণের প্রবল অনুপ্রেরণা নিয়ে ক্রিকেটে আসলেও সিরিজে বেশি কিছু করার সুযোগ পাননি। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ২ রান করেন এবং বাকি দুটি ম্যাচে ব্যাটিং করার সুযোগই পাননি। শুধু দ্বিতীয় ম্যাচে চার বল করে ১১ রান দেন, কিন্তু কোনো উইকেট পাননি।

জোয়ান্নার অন্য কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড নেই। তবে এই বয়সেও তার খেলার ইচ্ছা ও মানসিকতা অনেককেই মুগ্ধ করেছে। দলের অধিনায়ক ৪৪ বছর বয়সী সারাহ ফু-রাইল্যান্ড তাকে দেশের অনেক ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন। মজার বিষয় হলো, এই পর্তুগাল দলে ১৫ ও ১৬ বছর বয়সী খেলোয়াড়ও ছিল।

১৫ বছর বয়সী ইশরীত চিমা, ১৬ বছর বয়সী মারিয়াম ওয়াসিম এবং আফশিন আহমেদও সিরিজে পর্তুগালের হয়ে খেলেছেন। যা ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ তৈরি করেছে।

সিরিজটিও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম ম্যাচে পর্তুগাল ১০৯ রানের সংগ্রহ করে ১৬ রানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে নরওয়ে ১৩৭ রানের লক্ষ্য ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই সিরিজে সমতা আনে। তবে শেষ ম্যাচে পর্তুগাল নারী দল ১২৫ রানের লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়।



বিষয়: #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি