শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পথসভায় বিএনপির হামলার অভিযোগ হান্নান মাসউদের
প্রথম পাতা » প্রধান সংবাদ » পথসভায় বিএনপির হামলার অভিযোগ হান্নান মাসউদের
২৫৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পথসভায় বিএনপির হামলার অভিযোগ হান্নান মাসউদের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান করছেন আবদুল হান্নান মাসউদ।
পথসভায় বিএনপির হামলার অভিযোগ হান্নান মাসউদের
জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ হাতিয়ার সন্তান। রোববার (২২ মার্চ) দিনব্যাপী তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে দেখা করেন। সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সাথে দেখা করেন তিনি। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান করছেন আবদুল হান্নান মাসউদ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলার সমন্বয়ক মো. ইউসুফ রেজা বলেন, হান্নান মাসউদ ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা করে। ফলে থমথমে পরিবেশ তৈরি হয়। হান্নান ভাই বর্তমানে বাজারের মাঝখানে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

হামলার বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, আমার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট বাধা দেয়। প্রতিবাদে আমি ছাত্র-জনতাকে নিয়ে সড়কেই অবস্থান কর্মসূচি পালন করছি। যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের থেকেও কম নয়। তারা বাজারের দোকানপাট বন্ধ করে ফের হামলার পরিকল্পনা নিচ্ছে। আমি চাই কোনো অপরাধীর ঠাঁই এই দ্বীপে না হোক। সে যে দলেরই হোক না কেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেই হবে।

এদিকে হামলা ও বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। তিনি বলেন, কিসের হামলা, এমন কোনো ঘটনা আমার জানা নাই। বর্তমানে আব্দুল হান্নান মাসউদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর। তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। এছাড়াও তার কোনো দলের লোকজন নেই। কিন্তু তিনি আওয়ামী লীগের ওপর ভর করে কর্মসূচি পালন করছেন।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের ওপর হামলা হয়েছে তাৎক্ষণিক বিএনপির লোকজন প্রতিবাদ মিছিল বের করে। সম্ভবত সেই মিছিল থেকে হামলা হতে পারে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার