শিরোনাম:
●   সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার ●   চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার ●   সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ ●   দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ ●   রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ ●   সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল ●   জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’ ●   লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ
প্রথম পাতা » বিশেষ » এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ
৩২১ বার পঠিত
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

বজ্রকণ্ঠ ডেস্ক:
এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস ও স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ সম্প্রতি বাংলাদেশে এর কর্মীদের বীমা সুরক্ষা দিতে মেটলাইফের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তির অংশ হিসেবে, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীরা জীবনহানি, দুর্ঘটনা, অক্ষমতা এবং হাসপাতালে চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বীমা সুরক্ষা পাবেন। প্রতিষ্ঠানটি ব্যক্তি নির্ভর সমাধান, দ্রুত বীমা দাবি পরিশোধ ও আর্থিক সক্ষমতার কারণে মেটলাইফ বাংলাদেশকে নিজেদের কর্মীদের বীমাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাছাই করেছে। এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ৮৭০ জনেরও বেশি কর্মী এই বীমা সুরক্ষা সুবিধা পাবেন।

২০১০ সাল থেকে সেনিটারি ও ২০২১ থেকে টাইলসের মাধ্যমে বাসাবাড়ির সুপরিচিত নাম হয়ে ওঠে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ। একটি নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে বেশকিছু সফল ও ইতিবাচক খাতে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, বাংলাদেশে ৯৪০-টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে যাচ্ছে মেটলাইফ। ২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ।

মেটলাইফ বাংলাদেশের হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন আব্দুল হাকিম (সুমন), ম্যানেজিং ডিরেক্টর, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ এবং মোহাম্মদ কামরুজ্জামান, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনেফিটস, মেটলাইফ বাংলাদেশ।

এসময় অনুষ্ঠানে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ থেকে উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং মো. নাহিদুর রহমান, ডেপুটি ম্যানেজার অ্যান্ড এইচআর।

এছাড়া, আয়োজনে মেটলাইফ বাংলাদেশের এমপ্লয়ি বেনেফিটস টিম থেকে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর; মুশফিকুর রাইহান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এসএম শাহরিয়াজ আরাফাত, ম্যানেজার।



বিষয়: #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার