সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনে কোস্টগার্ডের তিন অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
সুন্দরবনে কোস্টগার্ডের তিন অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
মনির হোসেন, মোংলা
![]()
সুন্দরবনে পৃথক অভিযান পরিচালনা করে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এঘটনায় একজন হরিণ শিকারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মার্চ রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়ার আভিযানিক দল যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।
অভিযান সমূহে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা সহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
আটক হরিণ শিকারী মো: বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বনবিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #আটক ১ #কোস্টগার্ডের #জব্দ #তিন অভিযানে #মাংস #সুন্দরবনে #হরিণের #২০৫ কেজি










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 