রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » Default Category » জগন্নাথপুরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জগন্নাথপুরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রীভাস সরকার (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীভাস সরকার ওই গ্রামের গোপাল সরকারের ছেলে। তিনি পেশায় একজন সেলুনশ্রমিক ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে শ্রীভাস তাঁর শয়নকক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে ওই যুবকের বোন শুক্লা সরকার তাঁকে ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়: #উদ্ধার #জগন্নাথপুর #ঝুলন্ত #মরদেহ #শ্রমিক




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
