সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মনির হোসেন
![]()
পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীকে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩১ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ৩ জন শিক্ষার্থী গোসলের জন্য পদ্মা সেতুর ৪নং পিলার সংলগ্ন এলাকায় নদীতে নামে। এ সময় ১ জন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরবর্তীতে অপর ২ জন শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস এর সমন্বয়ে গত ৩১ জানুয়ারি হতে উক্ত এলাকায় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অবশেষে, আজ ২ ফেব্রুয়ারি ২ সোমবার দুপুর ১২টায় যৌথ উদ্ধারকারী দল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়: #উদ্ধার #নদীত #নিঁখোজ #পদ্মা #মরদেহ #শিক্ষার্থী










টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা 