রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫১
উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫১
আন্তর্জাতিক ডেস্ক

নর্থ মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
জানা গেছে, ভোর রাতের দিকে রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে আগুন লাগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ভবনটি আগুনে পুড়ে যাচ্ছে ও আকাশে ধোঁয়া উড়ছে।
দেশটিতে জনপ্রিয় হিপ-হপ এডিএন ব্যান্ডের একটি পরিবেশনার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার কয়েক ঘণ্টা পরেও সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়।
কনসার্টে প্রায় এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন আতশবাজি যন্ত্র ব্যবহারের কারণে লেগে থাকতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিষয়: #উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন #নিহত ৫১




সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
