শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এ জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৮ জুন) সকালে এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় শনিবার সকালে আমেরিকার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১২৪ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ১৯ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ১২৫ রানে। আর তাতেই এলো রক্ত হিম করে দেওয়া লঙ্কা
নদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রথম জয়।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে খেলছে। অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।
বিষয়: #বাংলাদেশ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
