বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
![]()
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জাউয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।
উপজেলার জাউয়াবাজারের কাঁচাবাজার ও বিভিন্ন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এতে ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- তাজ ব্রাদার্স ষ্টোর ১ লক্ষ টাকা , হাজী মুশাররফ আলী ষ্টোরে ৫০ হাজার টাকা, মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোরে ১০ হাজার টাকা, জনতা বেকারি ১০ হাজার টাকা, রনজিত বাবুর দোকানে ২০ হাজার, কানু তালুকদার ৩০ হাজার, বিসমিল্লাহ সবজি ভান্ডার ১০ হাজার টাকা। এবং মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #আদালত #ছাতক #জরিমানা #টাকা #ভ্রাম্যমাণ #২ লক্ষ #৩০ হাজার










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 