সোমবার ● ২৫ মে ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল ও গৌরীনগর গ্রামবাসীর মধ্যে পশুর হাটে গরু বাঁধা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রক্তক্ষয়ী সংঘাত ও হামলায় ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
![]()
স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের খাগাইল বাজারে অবৈধ পশুর হাট বসানো এবং সেখানে গরু বাঁধা নিয়ে দুই গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জেরে পরবর্তীতে খাগাইল গ্রামের লোকজনের হামলায় গৌরীনগর গ্রামের আকরাম আলীর ছেলে ট্রাকচালক আবুল হোসেন (৪০) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবুল হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গৌরীনগর গ্রামের উত্তেজিত বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খাগাইল গ্রামে পাল্টা হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে খাগাইল ও গৌরীনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, ঘটনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Bojrokontho Flash: উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এলাকার সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
বিষয়: #কোম্পানীগঞ্জ #গ্রামে #দুই #রক্তক্ষয়ী #সংঘর্ষ










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 