শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিশেষ » সাওদা মুমিনের ‘কীর্তিমান শিক্ষাবীদ এম এ গফুর’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
প্রথম পাতা » বিশেষ » সাওদা মুমিনের ‘কীর্তিমান শিক্ষাবীদ এম এ গফুর’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
৪২২ বার পঠিত
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাওদা মুমিনের ‘কীর্তিমান শিক্ষাবীদ এম এ গফুর’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সাওদা মুমিনের ‘কীর্তিমান শিক্ষাবীদ এম এ গফুর’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক:

২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমজমাট পরিবেশে বিশিষ্ট লেখিকা, গল্পকার ও শিক্ষক সাওদা মুমিনের লেখা ‘কীর্তিমান শিক্ষাবীদ এম এ গফুর’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব পূর্ব লন্ডনের সেকেন্ডারী স্কুল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র, কাউন্সিলর হুমায়ুন কবির। উপস্থাপনা করেন টিভি প্রেজেন্টার হেনা বেগম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ফার্ষ্ট সেক্রেটারী ওয়ারিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লেখিকা অধ্যাপিকা রেহেনা রহমান, সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কেএম আবু তাহের চৌধুরী, রাজনীতিবিদ নুরুল হক লালা মিয়া, ক্রয়ডন কাউন্সিলের মেয়র, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী তাইছির মাহমুদ, কাউন্সিলার ফয়জুর রহমান, দর্পন সম্পাদক রহমত আলী, টাওয়ার হেমলেস এর সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলার রিচার্ড চেটারজী প্রমুখ।

সভায় আরো আলোচনা করেন ব্রিটিশ বাংলাদেশী টিচারস এসোসিয়েশনের সভাপতি আবু হোসেন, সৈয়দ আবুল বাশার, ড. মুমিনুল হক, প্রবীণ সাংবাদিক পল ট্রেভর, জুবায়ের কবির সহ বিভিন্ন আলোচকবৃন্দ ।

উপস্থিত অতিথিরা প্রয়াত এম এ গফুরের স্মৃতিচারণ করেন এবং তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে এরালিয়া বাজার হাইস্কুল ও ব্রিক লেন মসজিদ প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদান, টিলাগড় জামে মসজিদের সম্প্রসারণসহ তাঁর অসামান্য অবদানগুলো আলোচনায় উঠে আসে।

লেখিকা সাওদা মুমিন তাঁর কীর্তিমান পিতার জীবন ও কর্ম নিয়ে বইটি লিখেন। বইটি ইংরেজী ও বাংলা ভাষায় রচিত।এটা একটি স্মারক গ্রন্থের মতো। বিভিন্ন লেখক লেখিকার স্মৃতিচারণ মূলক অনেক লেখা বইটিতে স্থান পেয়েছে। এই বইটির মাধ্যমে সাওদা মুমিন তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আব্দুল গফুরের জীবন ইতিহাস তুলে ধরেছেন। মরহুম মোহাম্মদ আব্দুল গফুর ছিলেন মানুষ গড়ার কারিগর। তিনি বাংলাদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘকাল প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাঁর হাজার হাজার ছাত্র ছডিয়ে আছেন দেশে বিদেশে। তিনি আব্দুল গফুর বিএবিএড নামে সুপরিচিত ছিলেন। ১৯৭৯ সালে বৃটেন আসেন। এদেশে এসে প্রাইমারী স্কুলের গভর্নর, ব্রিকলেন মসজিদের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সমাজসেবামূলক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখেন। নিজ সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেন। প্রয়াত এম এ গফুরের বড় ছেলে ক্রয়ডনের সাবেক মাননীয় মেয়র, কাউন্সিলর হুমায়ুন কবীর, তাঁর কন্যা ও গ্রন্থের লেখিকা সাওদা মুমিন এবং কমিউনিটি এক্টিভিস্ট, প্রতিষ্ঠিত ব্যবসায়ী জুবায়ের কবীর।

বইটিতে অনেক ঐতিহাসিক তথ্য ও দূস্প্রাপ্য ছবি সন্নিবেশিত হয়েছে। আব্দুল গফুর ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ। মসজিদের দীর্ঘকাল মোতাওয়াল্লী ছিলেন। ১৯৯৯ সালে সিলেট শহরে ইন্তেকাল করে। বাড়ী ছিল জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামে ও শশুড় বাড়ি ছিল হাছন ফাতেমাপুর গ্রামে। তাঁর চাচা শশুড় ছিলেন মরহুম আইয়ুব আলী মাষ্টার।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন

আর্কাইভ

---
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী