শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি সেবা, চলবে ই-পাসপোর্টের আবেদন
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি সেবা, চলবে ই-পাসপোর্টের আবেদন
২৬০ বার পঠিত
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি সেবা, চলবে ই-পাসপোর্টের আবেদন

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি সেবা, চলবে ই-পাসপোর্টের আবেদন

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা তবে চলবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন দাখিল বন্ধকরণ ও এমআরপি এর পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর, মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা-র নির্দেশনা মোতাবেক আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

ফলে আগামী ১ মার্চ ২০২৫ তারিখ থেকে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর রিইস্যু আবেদন গ্রহণ করা হবে না। এমতাবস্থায়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট গ্রহণ করতে অনুরোধ জানানো হয়।

মালয়েশিয়া প্রবাসীদের বর্তমান পাসপোর্টে ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখতে মেশিন রিডেবল পাসপোর্টে (এমআরপি) বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

এরপরেও যাদের জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধনে জটিলতা দেখা দেবে, শুধু তাদের ক্ষেত্রে অতি সীমিত পরিসরে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা হতে ইস্যুকরণ সাপেক্ষে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া হতে বিতরণ করা হবে।

এছাড়া পোস্ট মালয়েশিয়ার (পোস্ট অফিস) মাধ্যমে কোন অবস্থাতেই এমআরপি আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এদিকে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর, মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত পাসপোর্ট বিতরণ সংক্রান্ত আরেক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের (নং-৫, লট ৯ এবং ১০, জালান সুলতান ইয়াহয়া পেট্রা, ৫৪১০০ কুয়ালালামপুর) কাউন্টার থেকে আগামী ১ মার্চ ২০২৫ তারিখ হতে সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না।

পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের (পোস্ট মালয়েশিয়া) নিম্নোক্ত লিংকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে। পোস্ট অফিস (পোস মালয়েশিয়া)-এর মাধ্যমে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের লিংক



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা