সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নবীগঞ্জের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত৷৷
নবীগঞ্জের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত৷৷
নিজস্ব প্রতিবেদক, নবীগঞ্জ, হবিগঞ্জ ::
![]()
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ গত (২৬ এপ্রিল) রবিবার দুপুর ২টায় জলবায়ু পরিবর্তন পাঁচ মৌজা সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন, প্রকল্পের পরিবেশ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ কাবিল হোসেন, কৃষি বিশেষজ্ঞ ড. মোঃ ওমর ফারুক, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ সৈয়দ সালেহ ইসলাম, ডিজাইন ইঞ্জিনিয়ার সাইফ আনাম, ডিজাইন ইঞ্জিনিয়ার মোঃ বদরূজ্জামান। জলবায়ু পরিবর্তন পাঁচ মৌজা সমবায় সমিতির অন্যতম নেতা আব্দুল বাহার, এম.মুজিবুর রহমান, ফখরুল ইসলাম জুয়েল, অজয় সূত্রধর, এলাইছ মিয়া, জুনেদুর রহমান রনি,রুপন মিয়া, স্বপন সূত্রধর, সুধাংশু সূত্রধর, আনোয়ার মিয়া,আব্দুল কাইয়ুম,
মোঃ সোমায়েল মিয়া, রানু সরকার সরকার, লিলি আক্তার ডলি, সিপন রানী সূত্রধর, তাহেরা বেগম, অর্চনা রানী সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর মতে, দীর্ঘদিন অবহেলিত এই খালটির পুনর্জাগরণ হলে শুধু পানি প্রবাহই ফিরবে না- বরং তৈরি হবে জলবায়ু সহনশীল পরিবেশ, উন্নত হবে কৃষিজ উৎপাদন, বাড়বে জীববৈচিত্র্য এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এলজিইডির ইতিবাচক মূল্যায়ন পাওয়ায় প্রকল্পটি শিগগিরই অনুমোদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ।
উল্লেখ্যঃ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশে টেকসই পানি ব্যবস্থাপনা ও খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছে সরকার। তারই অংশ হিসেবে নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর, দাউদপুর, বোয়ালজুর, কারখানা ও বহরমপুর- এই পাঁচ মৌজার মধ্য দিয়ে প্রবাহিত প্রাচীন হাকানী খাল পুনঃখনন এবং পরিবেশবান্ধব উন্নয়নের উদ্যোগ বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের কযেকটি ইউনিয়নের কয়েক সহস্রাধিক পরিবারের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে বলেও মন্তব্য করেছেন সচেতন মহলের লোকজন৷
বিষয়: #খনন #খাল #দরবেশপুর #নবীগঞ্জ










সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস 