শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » Draft » ধানমন্ডি ক্লাবকে নিয়ে আশাবাদী আশরাফুল, লক্ষ্য সুপার লিগ খেলা
প্রথম পাতা » Draft » ধানমন্ডি ক্লাবকে নিয়ে আশাবাদী আশরাফুল, লক্ষ্য সুপার লিগ খেলা
৪০৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধানমন্ডি ক্লাবকে নিয়ে আশাবাদী আশরাফুল, লক্ষ্য সুপার লিগ খেলা

ধানমন্ডি ক্লাবকে নিয়ে আশাবাদী আশরাফুল, লক্ষ্য সুপার লিগ খেলা

অবশেষে স্বপ্ন পূরণ। এবার তিনি নারী ও পুরুষ ক্রিকেট লিগে কোচিং করাবেন হেড কোচের তকমা গায়ে এঁটে। পুরুষ প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হেড কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল। আর নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান প্রশিক্ষকও জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

এতদিন যেটা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, নাম বদলে এখন সেটাই শুধুমাত্র ধানমন্ডি ক্লাব। সেই দলের কোচিং করাবেন মোহাম্মদ আশরাফুল। ঢাকার ক্লাব ক্রিকেটে পুরুষ ও নারী বিভাগে প্রধান প্রশিক্ষক হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারের।

ঢাকা প্রিমিয়ার লিগে গত কয়েক বছর ধরে ওপরের দিকে ছিল ধানমন্ডি ক্লাব। অনেক তারকার মেলাও বসেছিল গত কয়েক বছরে। তবে এবার সেই তারার মেলা নেই। আগের দলের বড় অংশই চলে গেছে অন্য ক্লাবে। ২০২৫ সালে ধানমন্ডি ক্লাবের শক্তি অনেকটাই কমেছে।

তবে ক্লাবের ছায়াসঙ্গী হয়ে যাওয়া নুরুল হাসান সোহান ঠিকই আছেন। তার নেতৃত্বেই এবার প্রিমিয়ার লিগ খেলবে ধানমন্ডি ক্লাব। সঙ্গে আরও আছেন ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, হাসান মুরাদ, সানজামুল ইসলাম, হাবিবুর রহমান সোহান ও আশিকুর রহমান শিবলিসহ এক ঝাঁক তরুণ। কাগজে-কলমে হয়তো ৬-৭ নম্বর দল হতে পারে ধানমন্ডি ক্লাব।

নতুন কোচ মোহাম্মদ আশরাফুলের জন্য এমন কমজোরি দল কি বাড়তি চ্যালেঞ্জ? ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবার হেড কোচের দায়িত্ব পেয়েই কি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি? এ দল নিয়ে কতদূর যাওয়ার আশা করছেন?

কোচ আশরাফুল কিন্তু হতাশ নন, বরং আশাবাদী। তার ধারণা, এই দল নিয়ে সুপার লিগ খেলা সম্ভব। যে লাইনআপ আছে, সেটা ক্লিক করলে টপ ফোরে থাকাও অসম্ভব নয় বলে মন্তব্য আশরাফুলের।

তার কথা, ‘আমাদের দলে বড় তারকা হয়তো তেমন কেউ নেই। কিন্তু যারা আছে, তারা একদম ফেলনা নয়। সোহানের মতো সাহসী, নিবেদিতপ্রাণ ক্রিকেট যোদ্ধা আছে, যে নিজের সবটুকু উজাড় করে দেয়। নেতৃত্বের ক্ষমতা আছে, পারফর্ম করে দলকে সামনে এগিয়ে নেওয়ার সামর্থ্যও আছে। ফজলে রাব্বি আর ইয়াসির আলী রাব্বি ঢাকাই ক্রিকেটে প্রতিষ্ঠিত ব্যাটার। সঙ্গে তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আশিকুর রহমান শিবলি, পেসার কামরুল ইসলাম রাব্বি, বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও সাঞ্জামুল ইসলাম-সবাই ঘরোয়া ক্রিকেটে কার্যকর পারফর্মার।’

‘সবমিলিয়ে খুব ভালো না হলেও খারাপ দল নয়। এ দল নিয়ে অনেক দূর যাওয়া অসম্ভব নয়। আমি তো সুপার লিগ খেলা নিয়ে আশাবাদী। আমার বিশ্বাস, ছেলেরা নিজেদের সেরাটা উপহার দিতে পারলে সেরা চার দলেও থাকা অসম্ভব নয়’-যোগ করেন আশরাফুল।



বিষয়: #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন