শিরোনাম:
●   দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স ●   রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫ ●   ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার ●   সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ●   রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত ●   মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা ●   উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার ●   আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড ●   বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি ●   রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » লোকসভার নির্বাচনে তারকাদের ফল
প্রথম পাতা » বিনোদন » লোকসভার নির্বাচনে তারকাদের ফল
২৩১ বার পঠিত
শুক্রবার ● ৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোকসভার নির্বাচনে তারকাদের ফল

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৯ এপ্রিল দেশটির লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১ জুন পর্যন্ত। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

লোকসভার নির্বাচনে তারকাদের ফলবরাবরের মতো লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন জনপ্রিয় তারকা। চলুন জেনে নিই নির্বাচনের মাঠে তারকাদের ফলাফল:
শত্রুঘ্ন সিনহা: লোকসভা নির্বাচনে আসানসোল আসনে ত্রিমুখী লড়াই হয়েছে। এই যুদ্ধে জয়লাভ করেছেন তৃণমূলপ্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তার প্রাপ্ত ভোট ৬ লাখ ৫ হাজার ৬৪৫টি। ৬৩ হাজার ভোটে বিজয়ী হয়েছেন তিনি। শুরুতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ভোজপুরী তারকা পবন সিংয়ের নাম ঘোষণা করা হলেও, তিনি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন। এরপর বিজেপির হয়ে মাঠে নামেন এসএস অহলুওয়ালিয়া। বামেদের প্রার্থী ছিলেন জাহানারা খান।

রচনা ব্যানার্জি: ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূলপ্রার্থী হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসনে বিজেপি প্রার্থী অর্থাৎ অভিনেত্রী লকেট চ্যাটার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রচনা। ৬৪ হাজার ৯৭২ ভোটে লকেটকে পরাজিত করেছেন তিনি।

রবি কৃষাণ: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েছেন অভিনেতা রবি কৃষাণ। উত্তর প্রদেশের গোরাখপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ৫ লাখ ৮৫ হাজার ৮৩৪ ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির (এসপি) প্রার্থী কাজল নিষাদ পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৩০৮ ভোট।

দেব: ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক দীপক অধিকারী দেব। বরাবরের মতো এবারের লোকসভা নির্বাচনেও ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব। এ আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরন্ময় চ্যাটার্জি (হিরণ)। ১ লাখ ২১ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন দেব।

কঙ্গনা রাণৌত: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। প্রথমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েন তিনি। হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন কঙ্গনা। তার প্রাপ্ত ভোট ৫ লাখ ৩৭ হাজার ২২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট। ৭৪ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন কঙ্গনা।

সায়নী ঘোষ: ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ। প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসনে থেকে লোকসভা নির্বাচনে অংশ নেন তিনি। আর প্রথমবারেই বাজিমাত করেছেন সায়নী। এখন পর্যন্ত প্রায় ২ লাখ ২৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী। এ আসনে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি।



বিষয়: #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প