শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » লোকসভা নির্বাচনে তারকাদের কে জিতলেন কে হারলেন
প্রথম পাতা » বিনোদন » লোকসভা নির্বাচনে তারকাদের কে জিতলেন কে হারলেন
২৩৬ বার পঠিত
শুক্রবার ● ৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোকসভা নির্বাচনে তারকাদের কে জিতলেন কে হারলেন

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল এসে গেছে। প্রতিবারের মতো এবারের নির্বাচনে একঝাঁক তারকা লড়েছিলেন। তাঁদের মধ্যে কেউ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, আবার কেউবা হার মেনেছেন। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকা জয়ী হয়েছেন। আর কোন কোন তারকা নির্বাচনী ময়দানে পরাজিত হয়েছেন।

লোকসভা নির্বাচনে তারকাদের কে জিতলেন কে হারলেনএবারের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বরসহ আরও অনেকে।

এই প্রথম নির্বাচনী ময়দানে নেমেছিলেন কঙ্গনা। তাই অনেকের চোখ ছিল তাঁর দিকে। রাজনীতিবিদ হিসেবে কঙ্গনা তাঁর শুরুটা বেশ ভালোই করলেন। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা দলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহ। ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিনেত্রী।

চলচ্চিত্র জগতের তারকাদের মধ্যে সবচেয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী হেমা মালিনী। উত্তর প্রদেশের মথুরা আসনের বিজেপির টিকিট পেয়েছিলেন বলিউডের ‘ড্রিম গার্ল’। কংগ্রেস নেতা মুকেশ ধনগরকে তিনি ২ লাখ ৯৩ হাজার ৪০৭ ভোটে হারিয়েছেন।

পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে নেমেছিলেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বিজেপির নেতা এস এস আলুওয়ালিয়াকে ৫৯ হাজার ৫৬৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

‘লাপাতা লেডিস’ ছবির কারণে অভিনেতা রবি কিষাণের নাম এখন সবার মুখে মুখে। তিনি বিজেপির প্রার্থী হয়ে উত্তর প্রদেশের গোরখপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। সমাজবাদী দলের নেত্রী কাজল নিষাদকে তিনি ১ লাখ ৩ হাজার ৫২৬ ভোটে পরাজিত করেছেন।

টালিউড অভিনেত্রী সায়নী ঘোষ পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট পেয়েছিলেন। এই অভিনেত্রী বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ২ লাখ ৫৮ হাজার ২০১ ভোটে হারিয়েছেন।

নব্বইয়ের দশকের টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় তৃণমূল দলের প্রার্থী হয়ে নির্বাচনী ময়দানে নেমেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম কেন্দ্রের প্রার্থী ছিলেন। শতাব্দী ১ লাখ ৯৭ হাজার ৬৫০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে তাঁর বিপরীতে ছিলেন বিজেপির দেবতনু ভট্টাচার্য।

‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালক ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আর এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ৭৬ হাজার ৭৫৩ ভোটে পরাজিত করেছেন। তাঁরা দুজনে পশ্চিমবঙ্গের হুগলি কেন্দ্রের প্রার্থী ছিলেন।

এ ছাড়া জোড়া ফুলের প্রার্থী হয়ে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। তিনি তৃণমূলের টিকিট পেয়েছিলেন। বিজেপির হেভিওয়েট প্রার্থী ডিজাইনার অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ী হয়েছেন জুন।

এবারও পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তারকা অভিনেতা ও প্রযোজক দেব। তিনি ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। দেবের বিপরীতে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

এদিকে বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজ বব্বর পরাজিত হয়েছেন। তিনি হরিয়ানার গুরগাঁও কেন্দ্রে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন। রাজ বব্বর বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিংয়ের কাছে ৭৫ হাজার ০৭৯ ভোটে পরাজিত হয়েছেন। এ ছাড়া ভোজপুরি তারকা পবন সিং পরাজিত হয়েছেন।



বিষয়: #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার