শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » হিমাচলে জিতেছেন কঙ্গনা রানাউত
হিমাচলে জিতেছেন কঙ্গনা রানাউত
প্রথমবার বিজেপির টিকিট পেয়েছিলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। আর টিকিট পেয়েই জয় পেলেন কঙ্গনা।
বিজেপির প্রার্থী কঙ্গনা রানাউত জিতেছেন নিজ আসনে।
হিমাচল প্রদেশের মান্ডি আসনে নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।
কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট।
তবে এই জয়ের কৃতিত্ব অভিনেত্রী দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। তাঁর কথায়, তিনি জিতেছেন ‘প্রধানমন্ত্রী মোদীর নামেই’।
জয়ের পর সাংবাদিকদের কঙ্গনা বলেন,’আজকের এই দিনটা আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল। যেহেতু রাজনীতিতে প্রথম, সেহেতু নানা অনিশ্চয়তা ছিল। এটা আমার প্রথম জয়ও। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয়কর্মীদের। নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথানত করে ধন্যবাদ জানাই মান্ডির সমস্ত মানুষকে। মান্ডিকন্যা, মান্ডির বোন কঙ্গনাকে এত ভালেবাসা দিয়েছে। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব। বিকাশ করব।’
বিষয়: #কঙ্গনা #রানাউত










ঈদে উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’
বিজয়ের সঙ্গে অভিনয়ে রাজি ছিল না পরিবার, কীভাবে রাজি করালেন রাশমিকা
টপলেস ফটোশুটে চমকে দিলেন কাইলি
সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি
৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা
সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন..সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের
চার সন্তানের স্বপ্ন সেলেনার, তবে…
রবি চৌধুরী-ডলি সায়ন্তনীর সুখের সংসার কেন ভেঙে গিয়ে ছিল?
তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী
ঘুরতে গিয়ে দুবাইয়ে আটকা শুভশ্রী 