রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » Draft » কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধরলা ও ব্রক্ষপুত্র নদ বেষ্টিত উলিপুর উপজেলার চারটি ইউনিয়ন বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগন্জ ও সাহেবের আলগা সমন্বয়ে মন্ডলের হাট প্রশাসনিক থানা উপজেলার দাবি করা হয়।
এসময় বক্তব্য রাখেন সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আফতাব উদ্দিস, স্থানীয় বিএনপি নেতা নুরেআলম সিদ্দিকি, মেহেদি হাসান মারুফ প্রমুখ।
২০৭ বর্গ কি.মি. আয়তনের ৩ লক্ষাধিক জনগোষ্ঠী ধরলা ও ব্রক্ষপুত্র নদ বেষ্ঠিত এই এলাকা দুর্গম হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষে দুর্গম পথ পারি দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় এজন্য বৈষম্য দূরীকরণ করে দীর্ঘদিনের কাঙ্খিত দাবি ৪ টি ইউনিয়ন সমন্বয়ে মন্ডলের হাট নামে প্রশাসনিক থানা ও উপজেলা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
বিষয়: #উপজেলা #কুড়িগ্রাম #নতুন










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 