শনিবার ● ৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক::
![]()
মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, এমন খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ এবং সেগুলো মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন— কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যা-ই ঘটুক না কেন, তার কড়া জবাব দেয়া হচ্ছে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাজ হলো শত্রুদের বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।’
এর আগে সিবিএস নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।
এছাড়া বিষয়টি সম্পর্কে জানা আছে এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া।
মস্কোর এ তথ্য মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে তেহরানকে সহায়তা করছে। সূত্রগুলোর দাবি, এ ধরনের সহায়তার মাধ্যমে রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে। তবে এ বিষয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
বিষয়: #ট্র্যাক #প্রতিরক্ষামন্ত্রী #মার্কিন #যুক্তরাষ্ট্র #‘সবকিছুই










সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী 