শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
অনলাইন নিউজ ডেস্ক::
![]()
আজ শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমায় একটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যকালে খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
কোনো কোনোটি দিনের বেলায়ও ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে বলছি- জণগণের প্রত্যাশার বিপরীতে এই ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার তা করতে যাতে কোনো বিলম্ব করা না হয়। আমরা এ ধরনের আর একটা ঘটনারও পুনরাবৃত্তি দেখতে চাই না।
তিনি বলেন, সিলেটকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। তাই এই ধরনের কোনো ঘটনা আমরা সহ্য করব না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব যে বা যারাই এ ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
এই ধরনের ঘটনা রোধে সচেতন হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার মুক্তাদীর বলেন, প্রত্যেকটা পাড়ায় মানুষকে একটু সচেতন থাকতে হবে। সন্দেহজনক কাউকে দেখতে পেলে দ্রুত ৯৯৯ নম্বরে জানাবেন।
তাহলে এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।
প্রসঙ্গত, সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনার রেশ না কাটতেই১০ দিনের ব্যবধানে এবার সাগরদিঘীরপাড় এলাকায় প্রায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
হাউজিং এস্টেটের মতো সাগরদিঘীরপাড়ের ছিনতাইয়ের ঘটনারও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। আর ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে দুটি ছিনতাইয়ের ঘটনায়ই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সৌজন্যে:: ফেইসবুক সিলেটের জানালা
বিষয়: #দিয়েছেন #নির্দেশ #বাহিনী #সদস্য #সিলেট #সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃ










শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন 