শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
![]()
সুনামগঞ্জের ছাতকে পুলিশি অভিযানে ১২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে মাদক মামলার দুইজন এবং চুরি মামলার একজন আসামি রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি রহিম মিয়া (৪৩) ও মো. জুবেদ আলী (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার রহিম মিয়া ছাতক উপজেলার মন্ডলীভোগ দক্ষিণ গ্রামের বাসিন্দা এবং জুবেদ আলী দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের নেতরছই গ্রামের বাসিন্দা।এছাড়া পৃথক অভিযানে পেনাল কোডের ৪৫৭/৩৮০/৫১১ ধারার চুরি মামলার আসামি জালাল আহমদ ওরফে শহিদ (৪৪) কে গ্রেফতার করা হয়েছে।
তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার হরিপুর (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ছাতক থানা পুলিশ।
বিষয়: #আটক #উদ্ধার #ছাতক #বিদেশি #বোতল #মদ










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 