শিরোনাম:
●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » মৌলভীবাজারে সংকটে ‘পাখির বাসাযুক্ত’ চা বাগানের ছায়াবৃক্ষ
প্রথম পাতা » Draft » মৌলভীবাজারে সংকটে ‘পাখির বাসাযুক্ত’ চা বাগানের ছায়াবৃক্ষ
৪৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৌলভীবাজারে সংকটে ‘পাখির বাসাযুক্ত’ চা বাগানের ছায়াবৃক্ষ

মৌলভীবাজারে গভীর সংকটে আজ চা বাগানের খোঁড়লপূর্ণ ছায়াবৃক্ষগুলো। দিনের পর দিন এই অবস্থা চলতে চলতে বর্তমানে ঝুঁকির মধ্যে পড়েছে খোঁড়লে বাসবাসকারী পাখিদের প্রজনন মৌসুম।

মৌলভীবাজারে সংকটে ‘পাখির বাসাযুক্ত’ চা বাগানের ছায়াবৃক্ষচা বাগানেই রয়েছে ছায়াবৃক্ষের সারি। এসব ছায়াবৃক্ষগুলোই অতি রৌদ্র ও তাপের হাত থেকে চা গাছগুলোকে রক্ষা করে থাকে। প্রতিটি চা বাগানে এক ধরনের গভীর সৌন্দর্য প্রকাশিত হয় ছোট-বড় ছায়াবৃক্ষগুলোকে ঘিরেই। এগুলোকে ইংরেজিতে ‘শেড-ট্রি’ বলা হয়। তার থেকে বড় কথা, ওগুলোর কোনো কোনোটিতে থাকে পাখির বাসা। পাখিরা ছায়াময় বৃক্ষের খোঁড়লেই বাসা তৈরি করে। তবে সব প্রজাতির পাখি করে না, কিছু কিছু প্রজাতির পাখি করে। যে ছায়াবৃক্ষগুলো অধিকতর পুরাতন এবং খোঁড়ল অর্থাৎ গর্ত রয়েছে সেখানেই কিছু প্রজাতির পাখিদের পরম ভালোবাসার স্থান। এমন স্থানকে ঘিরেই প্রকৃতিতে জন্ম হয় পাখির নতুন প্রজন্মের আগমন। পুরুষ ও নারী পাখিটির সংসার সুখের অপূর্ব অজানা অখ্যান।

‘পাখি’ মানে প্রকৃতির মাতৃময়ী নির্মাতা। আমাদের প্রকৃতি ও পরিবেশকে সুস্থ এবং চলমান রাখতে পাখির ভূমিকা বলে শেষ করা যাবে না। ওরা যে ফল খায় সে ফলের বীজ থেকেই প্রকৃতি জন্মলাভ করে বিভিন্ন ধরনের উদ্ভিদ। আর এই উদ্ভিদের অসীম, অশেষ কৃতজ্ঞতার ফলেই প্রাণিকুল আজ পৃথিবীতে জীবিত।

কিন্তু চা বাগানের সেই ছায়াবৃক্ষের সুদিন যেন হারাতে বসেছে। বিভিন্ন কারণে হারিয়ে যেতে বসেছে। প্রাকৃতিক ঝড়, অতিবৃষ্টি, অপ্রয়োজনে সেই খোঁড়লযুক্ত ছায়াবৃক্ষগুলো কর্তন। চা বাগানের টিলাভূমিতে মূল্যবান গাছগাছালি একদিকে অতিবৃষ্টি ও প্রখর রোদ থেকে চা গাছকে রক্ষা করে থাকে। এক সময় চা বাগানের সেকশনগুলো কড়ই, আকাশিয়া, রেনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছায়াবৃক্ষে ভরপুর থাকত। এখন সেভাবে ঘন হয়ে থাকা ছায়া বৃক্ষনির্ভর সেকশনগুলো কম দেখা যায়।

চা বাগানের বিশাল বিশাল টিলার ওপর এই ছায়াবৃক্ষগুলোই মাটির ক্ষয়রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। তবে একটি সংঘবদ্ধ মহল নানা কৌশলে চা বাগানের সেকশন থেকে রাতের আঁধারে এসব মূল্যবান গাছ কেটে পাচার করছে। ফলে এর মারাত্মক খারাপ প্রভাব পড়ছে চায়ের উৎপাদন এবং প্রাকৃতিক পরিবেশের ওপর। পাচার করা গাছের মধ্যে খোঁড়লযুক্ত গাছগুলোও ধ্বংস হয়ে যায়। যেখানে পাখিরা অবলীলায় বাসা তৈরি করে প্রকৃতির জন্য উপকার বয়ে নিয়ে আসতো।

চা বাগানের ছায়াবৃক্ষে বসবাস করা নানান প্রজাতির পাখির মধ্যে রয়েছে খোঁড়লে পেঁচা (Spotted Owlet), মদনা টিয়া (Red-breasted Parakeet), মোহনচূড়া বা পাতি হুদহুদ (Common Hoopoe), কাঠঠোকরা (Greater Flameback), নীলগলা-বসন্তবৌরী (Blue-throated Barbet) প্রভৃতি।

‘মদনা টিয়া’র গাছের খোঁড়লেই মধ্যেই তাদরে সংসার করে। ছোট নতুন সংসার। কিছুদিন পরই প্রকৃতিতে আসবে তাদের নতুন প্রজন্ম। কিন্তু খোঁড়লযুক্ত গাছই যদি না থাকে তাহলে তারা ছানা তুলবে কোথায়?

একই চিত্র ‘খোঁড়লে পেঁচার’ বেলায়ও। সন্ধ্যা ঘনিয়ে এলেই ওরা রাতের আহ্বানে ডাকতে শুরু করে। কি কর্কশ ভাঙা গলার সেই ডাক! প্রাণীটি পুরোপুরি নিশাচর বলেই রাতেই তাদের শিকার ধরা এবং ডাকাডাকিময় দৌড়ঝাঁপ চলতেই থাকে।

এ প্রসঙ্গে বাংলাদেশীয় চা সংসদ (বিসিবি) ও সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান এবং সিনিয়র টি-প্লান্টার গোলাম মুহাম্মদ শিবলি বলেন, আমরা সবসময়ই প্রকৃতিবান্ধব। যেজন্য চা বাগানেই বেশি মাত্রায় ঘন সবুজের অবস্থান খুঁজে পাওয়া যায়। যা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে খুঁজে পাওয়া যাবে না। তবে আমাদের চা বাগানের শেডট্রির সবচেয়ে বড় শত্রু প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর কালবৈশাখী ঝড় হলেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চা বাগানের সেকশনে। তখন ওই খোঁড়লযুক্ত গাছগুলোও অনায়াসে ভেঙে পড়ে।

তিনি আরও বলেন, আরেকটি বিষয় হলো, আমাদের চা শ্রমিকদের রান্নাবান্নার জন্য জ্বালানি কাঠের প্রয়োজন পড়ে। ঝড়ে কোনো গাছ মাটিতে পড়লেই যে শ্রমিক ওই গাছটি আগে দেখে কাটতে পারবে সেটি তার হবে, এমন নিয়ম চা বাগানে প্রচলিত থাকায় সেকশন শেডট্রি পড়া মাত্রই শ্রমিকরা দ্রুত গাছটিকে কেটে নিয়ে যায়। কিন্তু গাছ মাটিতে না পড়া পর্যন্ত কোনো গাছে হাত দিতে পারবে না।

আমরা গাছ কাটতে এমনিতে নিষেধ করে থাকি। তবে খোঁড়লযুক্ত গাছের ব্যাপারে আরও বেশি সচেতনতা তুলে ধরার প্রয়োজন বলে মনে করেন তিনি।



বিষয়: #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ