শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » হেক্সাসে চালু হলো ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন কর্ণার
প্রথম পাতা » বিশেষ » হেক্সাসে চালু হলো ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন কর্ণার
৭৮১ বার পঠিত
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেক্সাসে চালু হলো ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন কর্ণার

বজ্রকণ্ঠ নিজস্ব প্রতিবেদক: :
হেক্সাসে চালু হলো ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন কর্ণার
ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে হেক্সাস এডুকেশন। দেশে প্রথমবারের মতো ব্রিটিশ কাউন্সিলের অংশীদারিত্বে হেক্সাস জিন্দাবাজার শাখায় চালু হলো আইইএলটিএস রেজিস্ট্রেশন কর্নার। সম্প্রতি এক জমকালো আয়োজনে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মীর।

উদ্বোধনী অনুষ্ঠানে তালাল মীর বলেন, “হেক্সাসের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে আইইএলটিএস প্রস্তুতির পাশাপাশি রেজিস্ট্রেশনের সুবিধা একই স্থানে পাওয়া শিক্ষার্থীদের জন্য অসাধারণ একটি সেবা।” তিনি হেক্সাসের ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (এইচআইসিইউ)-এর প্রশংসা করেন, যা শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিশ্চিত করে।
হেক্সাসে চালু হলো ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন কর্ণার

হেক্সাসের সিইও সুলতান আহমদ জানান, “শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আমাদের জিন্দাবাজার শাখায় একটি বিশেষ রেজিস্ট্রেশন কর্ণার স্থাপন করা হয়েছে। শুধু হেক্সাসের শিক্ষার্থীরাই নয়, অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখান থেকে সহজে আইইএলটিএস পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।” তিনি আরও বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা এক জায়গা থেকেই প্রস্তুতি থেকে শুরু করে রেজিস্ট্রেশন পর্যন্ত সবকিছু যেন সেরে নিতে পারে।”

২০০৭ সালে প্রতিষ্ঠিত হেক্সাস এডুকেশন, বর্তমানে সারা দেশে ১৪টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে, তারা ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালে ব্রিটিশ কাউন্সিলের ‘কান্ট্রি টপ পারফরমার’ স্বীকৃতি অর্জন করেছে।

এই নতুন রেজিষ্ট্রেশন কর্ণারের মাধ্যমে শিক্ষার্থীরা আরও দ্রুত এবং কার্যকরভাবে তাদের আইইএলটিএস পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। হেক্সাসের এই উদ্যোগটি শিক্ষার্থীদের আরও একধাপ এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



বিষয়: #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক