শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » দৌলতপুর আদাবাড়িয়া ইউপি’র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দুই গাছ কেটে নিয়েছে অফিস কর্মকর্তা
দৌলতপুর আদাবাড়িয়া ইউপি’র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দুই গাছ কেটে নিয়েছে অফিস কর্মকর্তা
দৌলতপুর প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে থাকা সরকারী একটি শিশু ও একটি কাঁঠাল গাছ প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কেটে নিয়েছে অফিস-সহকারী রুবেল গাজী হাসান ও তার স্ত্রী সুমাইয়া ইসলাম বলে এলাকাবাসীর অভিযোগ।
অভিযোগে জানা গেছে গত ১৩.১০.২৪ তারিখে অফিস সহকারী হাসান গাজী ও তার স্ত্রী সহকারী কমিউনিটি আদাবাড়িয়া ইউপি’র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার সুমাইয়া ইসলাম এর যোগসাজোষে কেটে নিয়েছে মূল্যবান দু’টি গাছ। এলাকাবাসী জানায় পঞ্চাশ হাজার টাকার মূল্যের এই গাছ দুইটি রাতের অন্ধকারে প্রথমে কেটে রাখে এবং পরে ১৫.১০.২৪ তারিখে তাদের যোগসাজোষে নিয়ে যায়। এলাকাবাসী বিষয়টি জানার চেষ্টা করলে অফিস সহকারী রুবেল গাজী হাসান জানান, গাছ সরকার বিক্রি করে দিয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে সুমাইয়া ইসলাম গত ১৬.১০.২৪ তারিখে আদাবারিয়া থেকে ধরমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি হন। সুমাইয়া ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে, তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার রফিকুল ইসলামের মোবাইল নম্বরে এব্যাপারে জানার চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ করেননি। এলাকাবাসী সরকারি গাছ আত্মসাতের যথাযথ তদন্ত-পূর্বক বিচার দাবি করেন এবং গাছ খেকো অফিসার ও কর্মচারীর শাস্তি নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বিষয়: #দৌলতপুর #পানি #মৃত্যু #শিশু










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 