শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
৫১১ বার পঠিত
বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, সিলেট।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ প্রতি বছরের ন্যায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৪ অক্টোবর ২০২৪, সোমবার সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত মোগলাবাজার, রেঙ্গাহাজীগঞ্জ কিংডম পার্টি সেন্টারে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সভাপত্বি করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষক আব্দুল মজিদ (লাল মিয়া) পরিচালনা করেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব।

প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বিশেষ অতিথি ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, আল-আরাফাহ্ ব্যাংকের লামাবাজার উপ-শাখার ম্যানেজার মোঃ আখলাকুল মৌলা বাহার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, লন্ডন প্রবাসী মহসিন আলী, বিশিষ্ট মুরব্বি নামর আলী, ডা. মুহিবুর রহমান হালিম, সমাজকর্মী ফজির আহমদ, আতাউর রহমান, জাহেদ আহমদ, মইনুল ইসলাম মঞ্জুর, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ, শিক্ষক তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুশিক, সাংবাদিক শফিক আহমদ শফী, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সাংবাদিক হিরা আহমদ, ইমরান সাদিম, সদস্য মুরাদ আহমেদ নিজাম ও শাহজাহান মিয়া।

১৪ অক্টোবর ২০২৪, সোমবার প্রথম দিন তাদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সহ রোগ নির্ণয় করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, চশমা প্রদান করা হয়।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. রুহুল আমিন, ডা. আব্দুল মান্নান টিমের নেতৃত্বে ক্যাম্প অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, চোখের রোগ এড়াতে সবাইকে চোখের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন। চোখের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। আর সেই চোখের যত্নে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রি চক্ষু ক্যাম্প প্রতি বছর পরিচালনা করে যাচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয় মানবিক কাজ। তিনি এই সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ বলেন, চোখ মানবজীবনের অপরিহার্য অঙ্গ। কাজ ও অন্যান্য ব্যস্ততায় অনেক সময় চোখের সঠিক যত্ন নেওয়া হয় না। নিয়মিত চোখ পরীক্ষা ও চেকআপ না করায় চোখের অপূরণীয় ক্ষতি হয়। নিজেদের অবহেলা ও অযত্নের কারণে চোখের ক্ষতি করে চিকিৎসকের শরণাপন্ন হলে তখন ঠিক মতো চিকিৎসা ও উপকার পাওয়ার সম্ভাবনা কম। তাই আজকে আমরা অসহায় গরিবদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি।

এ সময় বাছাইকৃত রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও ১০০ এর অধিক চক্ষু রোগীদের চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য নেওয়া হয়। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে এসমস্ত রোগীদের অপারেশন করা হবে।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।



বিষয়: #  #



প্রধান সংবাদ থেকে আরও

ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার। দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২ চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব!  ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়** ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

আর্কাইভ

---
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম