বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Draft » বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার
বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার
নিজস্ব সংবাদ :: মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামীলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে পৃথকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য মুজিবুর রহমান ওরফে সাদ্দাম ও উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের মৃত আছির আলীর ছেলে জয়নাল আবেদীন এবং জয়নালের স্ত্রী বদরুন নেছা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে জিআর মামলায় (নং-১১৭) সন্দিগ্ধ আসামি হিসাবে আওয়ামীলীগ নেতা নিয়াজ উদ্দিনকে ও উপজেলা যুবলীগ নেতা মুজিবুর রহমান ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে সিআর মামলার (নং১৫২/২৩) ওয়ারেন্টভুক্ত আসামি বিওসি কেছরীগুল গ্রামের জয়নাল আবেদীন ও তার স্ত্রী বদরুন নেছাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম মঙ্গলবার বিকেলে এক আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 