শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Draft » খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » Draft » খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
২৯০ বার পঠিত
শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

মনির হোসেন ::
খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে   দুই মাদক ব্যবসায়ী আটক

গোপন সংবাদের ভিত্তিতে খুলনার তেরখাদায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে নৌবাহিনীর কন্টিনজেন্ট।

নৌবাহিনীর কন্টিনজেন্ট জানায়, বাংলাদেশ নৌবাহিনী ৫ অক্টোবর শনিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা এলাকা থেকে মো: মেজবাউদ্দিন এবং মো: বাহারুল শিকদার নামের দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবা, গাঁজা, দেশীয় মদ, দেশীয় অস্ত্র, অবৈধ টাকা এবং ১১টি মোবাইল ফোন সহ আটক করে। আটককৃতদের নামে তেরখাদা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে উদ্ধারকৃত টাকা, গাঁজা, মোবাইল ও দেশীয় অস্ত্র সহ দুইজনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #