শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জের দোয়ারাবাজার পুলিশের অভিযানে ১ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২জন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার পুলিশের অভিযানে ১ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ২জন।
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার মির্ধারপাড়া গ্রামের আমির হোসেন (৩০) এবং একই গ্রামের মোঃ রমজান আলী (২০)। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১০টার দিকে দোয়ারাবাজার থানাধীন পশ্চিম নৈনগাঁও গ্রামস্থ পাঁকা রাস্তায় স্থানীয় লোকজনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের নিকটে থাকা ২টি টমটম তল্লাশি করে ১ হাজার কেজি (২০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ করায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়: #দোয়ারাবাজার #সুনামগঞ্জ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 