শিরোনাম:
●   মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ●   মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা ●   তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী ●   ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ●   মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০ ●   টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড ●   আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি ●   মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি ●   সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু ●   দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » প্রকৃত অপরাধের সাথে জড়িতদেরকে ছাড় দেওয়া হবেনা: লুনা
প্রথম পাতা » Draft » প্রকৃত অপরাধের সাথে জড়িতদেরকে ছাড় দেওয়া হবেনা: লুনা
২৬৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রকৃত অপরাধের সাথে জড়িতদেরকে ছাড় দেওয়া হবেনা: লুনা

বজ্রকন্ঠ অনলাইন নিউজ ::
প্রকৃত অপরাধের সাথে জড়িতদেরকে ছাড় দেওয়া হবেনা: লুনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, “নিখোঁজ” বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার দোসররা দীর্ঘ ১৬ বছরে লুট করা জনগণের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন আমরা কিছু টাকা তুলতে গেলে ব্যাংক আমাদেরকে টাকা দিতে পারছেনা। জনদূর্ভোগ কমানোর জন্য বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধের আসামী লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি চাই আমরা। আমাদের শিক্ষার্থীরা স্কূল-কলেজ-মাদ্রাসায় ফিরে গিয়ে নিরাপত্তার সাথে শিক্ষার্জন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে বিএনপির সর্বস্থরের নেতাকর্মীদেরকে। কারণ ইতিমধ্যে বিশ্বনাথের ইউএনও’র সাথে আমার কথা হয়েছে বিগত ১৬ বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধানের দায়িত্বে ছিলেন তাদেরকে সরিয়ে ভারপ্রাপ্ত হিসেবে অন্য শিক্ষককে দায়িত্ব প্রদানের ব্যাপারে, তদন্ত সাপেক্ষে সেই প্রধানদের বিরুদ্ধে আইনগগত ব্যবস্থা গ্রহন করার।

তিনি গতকাল বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিশ্বনাথ উপজেলা সদরের বিশ্বনাথ নতুন বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি বলেন,গুম-খুনের সাথে জড়িত থাকা সেনাবাহিনীর বিতর্কিত অফিসার জিয়াউল হাসানকে গ্রেফতারের এক মাস হয়ে গেলেও সরকার তার কাছ থেকে তেমন কোন তথ্য উৎঘাটন করতে পারেননি। আমাদের নেতা তারেক রহমান প্রবাসে থেকেও আমাদের দেশ ও দলকে আগলে রেখে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। বিএনপির নেতাকর্মীদেরকে সেই নিদের্শনা অনুযায়ী চলতে হবে। দেশে থাকা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকা নিরীহ নেতা-কর্মীদের সিদ্ধান্ত নিতে হবে, বিপদের সময় যারা তাদেরকে ফেলে পালিয়ে গেছে। এখন তারা পালিয়ে যাওয়া সেই নেতাদের অধীনে রাজনীতি করবেন কিনা। বিএনপি কখনও আওয়ামী লীগের মতো নিরীহ মানুষকে মামলায় অভিযুক্ত করে হয়রানী করবে না, তবে প্রকৃত অপরাধের সাথে জড়িতদেরকে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি-দখলবাজির সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা গ্রহনের পাশাপাশি তাকে আইনের কাছে হস্তান্তর করা হবে। সুতরাং সবাই সাবধান, আর আওয়ামী লীগ এসব কর্মকান্ড করে যাতে আমাদেরকে ফাঁসাতে পারে না সেদিকেও স্বজাগ দৃষ্টি রাখতে হবে।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, পৌর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার বক্স খান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, সদস্য রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূরুজ্জামান তাজ উদ্দিন আহমদ কিনু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম এ গণি, আরশ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুসাইন আহমেদ প্রবেল, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক বকুল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, নূর উদ্দিন সামির, শাহ টিপু, বিশ^নাথ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মামুন, সদস্য সচিব রাসেল আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিন। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সূত্রঃ দৈনিক সিলেট



বিষয়: #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম