শিরোনাম:
ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও।

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
৫১৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধিগ্রহনকৃত ভুমিতে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পশ্চিমদিকে অবস্থিত সুনামগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি শিক্ষার্থী মারুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো.জাভেদ মিয়া,সামিউল বারী,সোনিয়া আক্তার,মাহবুবা আক্তার,লিহান আহমদ,তানিম আহমদ,আবু হামজা,রাহুল হোসেন আরাফাত,তাসলিমা বেগম,আশিকুর রহমান,রুমা আক্তার,আল আমিন,খুদেজা বেগম, সুমাইয়া,সায়েন ইসলাম ও আরিফা সুলতানা আনহা প্রমুখ।

এতে শিক্ষার্থীরা বলেন,আমাদের শিক্ষাঙ্গনের নিজস্ব জায়গায়,জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী,আমাদের প্রিন্সিপাল স্যারের অফিস কক্ষের সম্মুখে অবৈধভাবে বেআইনী স্থাপনা নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করছেন। এছাড়াও নির্মিত ঐ বেআইনী স্থাপনার পিছন (পশ্চিম) দিকে কলেজ ছাত্রাবাসের প্রস্তাবাধীন ভুমি রয়েছে। আগামীতে ছাত্রাবাস নির্মিত হলে বর্তমান এই অবৈধ স্থাপনার কারণে ভবিষ্যতে ছাত্রাবাসে যাতায়াতের মারাত্মক অসুবিধা হবে।

সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো.রজব আলী বলেন,কলেজ শিক্ষার্থীরা কেন এবং কি কারনে ? মানব বন্ধন করেছে আমি তা জানিনা। কলেজের অধ্যক্ষ বর্তমানে ছুটিতে রয়েছেন বলে জানান তিনি।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.কামরুজ্জামান বলেন,আমাদের অফিসের জায়গায় স্থান সংকুলান হয়না বিধায় আমরা ইঞ্জিনিয়ারদের বসার জন্য অধ্যক্ষকের অনুমতি নিয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেছি। শিক্ষার্থীরা যেহেতু আপত্তি দিয়েছে সেহেতু এর নির্মাণ কাজ বন্ধ থাকবে। তবে ভবিষ্যতে আমরা আমাদের এই অস্থায়ী অফিস সরিয়ে নিলে আমাদের ভবনগুলো আলটিমেটলি সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মালিকানাধীন হবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #


সুনামগঞ্জ এর আরও খবর

ছাতক থানা পুলিশের অভিযানে  নিয়মিত মামলার আসামি গ্রেফতার। ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার ছাতকে ডজনখানেক মামলার পলাতক ডাকাত তৈয়বুর গ্রেপ্তার
ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: মিলন ধানের শীষে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: মিলন
সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ সুনামগঞ্জ-৫: বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ– উত্তপ্ত রাজনীতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন নির্বাচিত হলে সাধারণ মানুষকে নিরাপদে রাখবোঃ কলিম উদ্দিন আহমেদ মিলন
ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি ছাতকে ৯ মাস ধরে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি
সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত  বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ ! সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ !

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল
খালেদা জিয়ার জন্য জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা