শিরোনাম:
●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » অবাধ শুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপরই নির্ভর করবে দেশের ভবিষ্যৎ
প্রথম পাতা » বিশেষ » অবাধ শুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপরই নির্ভর করবে দেশের ভবিষ্যৎ
৬৪৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবাধ শুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপরই নির্ভর করবে দেশের ভবিষ্যৎ

দেওয়ান ফয়সল:: অবাধ শুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপরই নির্ভর করবে দেশের ভবিষ্যৎরাজনীতি হচ্ছে মানব সেবার একটি বিশেষ মাধ্যম্, এই বিশেষ মাধ্যমটিকে যারা সঠিক ভাবে কাজে লাগিয়েছেন তারাই বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছেন। বিশেষ করে বিশ্বের নীপিড়িত, হতদরিদ্র দেশগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, যে সব দেশের নেতৃবর্গ তাদের দেশের জনগণকে নীপিড়ন, অত্যাচারের হাত থেকে উদ্ধার করার লক্ষ্যে নিজের জীবনের প্রতি তোয়াক্কা না করে বরং বছরের পর বছর জেল-জুলুম, স্বৈরশাসকদের অত্যাচার সহ্য করে শেষ পর্য্যন্ত তারা তাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়েছেন। তারা সারা বিশ্বের নির্য্যাতিত মানুষের কাছে আজীবন অমর হয়ে আছেন এবং থাকবেন, যেমন আছেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো হাতে গুণা বিশ্বের কয়েকজন নেতা, তাদের মধ্যে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন। যার কারণে আজ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বাধীনতা পেয়েও তারা স্বাধীনতার সুফল ভোগ করতে পারছেন না, বিভিন্ন সময়ে দেশের শাসকদের কারণে। সত্যি কথা বলতে কি, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বিভিন্ন সময়ে দেশ শাসন করেছে ঠিকই, কিন্তু দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। তার একমাত্র কারণ, শাসকগোষ্ঠি দেশের মানুষের জন্য কল্যানকর কিছু করার বদলে বরং নিজেদের কল্যানের জন্য বেশি ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে। লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য গড়ে তোলে তারা কোটিপতির খাতায় নাম লিখিয়েছেন ঠিকই অথচ দেশের মানুষ যে তিমিরে ছিলো সেই তিমিরেই রয়ে গেছে।
বছরের পর বছর দেশের মানুষের পুঞ্জিভূত ক্ষোভেরই বহি:প্রকাশ ঘটে গত ৫ই আগষ্ট সোমবার ছাত্র-জনতার এক গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই দিন বাংলাদেশের এক সময়ের লৌহ মানবী বলে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এক নাগারে দীর্ঘ ১৫ বছর রাজত্ব করে দেশকে বিশ্বের বুকে ্একটি শান্তিকামী, উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছিলেন, কিন্তু শেষ পর্য্যন্ত তা টিকিয়ে রাখতে পারলেন না! এর পেছনে রয়েছে নানা ইতিহাস। প্রথমেই হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী সভায় যাদের উপর অগাধ বিশ্বাস রেখে কাজ করে যাচ্ছিলেন, শেষ পর্য্যন্ত দেখা গেলো ”ম্যাডাম, সবকিছু ঠিক আছে” বলে এসব চাটুকারের দল শেখ হাসিনাকে অন্ধকারের মধ্যে রেখে, তারা অবৈধ ভাবে কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে আত্মসাৎ করে টাকার পাহাড় গড়ে তুলতে শুরু করলো। বিভিন্ন ভাবে বৈধ-অবৈধ কোম্পানীর নামে কোটি কোটি টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে রিজার্ভ শুণ্য করে দেশকে দেউলিয়া করার পথে নিয়ে যাচ্ছিলো। এ অবস্থা থেকে উত্তরনের জন্য বিভিন্ন পত্র পত্রিকায় আমরা লেখালেখি করেছি, সরকারকে হুঁশিয়ার করেছি সামনে ভয়ঙ্কর বিপদ আসছে, এসব লুটেরাদের বিরুদ্ধে সময় থাকতে ব্যবস্থা নিন। এতে সরকার কর্ণপাত করেনি, যার ফলে যা ঘটার তা তো ঘটেই গেলো!
ছাত্র-জনতার সময়োপযোগি এই আন্দোলনকে দেশবাসী স্বাগত জানিয়েছে। স্বাগত জানিয়েছে এই কারণেই, যখন দেশের মানুষ দেখেছে, দলীয় প্রভাবশালী লোকেরা মিথ্যা ব্যবসা-বানিজ্য, বিভিন্ন ধরণের বড় বড় প্রজেক্ট এর প্ল্যান ব্যাঙ্কে দাখিল করে শত শত কোটি টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, অথচ ব্যাঙ্কগুলো হয়ে যাচ্ছে দেউলিয়া কিন্তু সরকারের তরফ থেকে কোন প্রতিকারের ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ কারণেই দেশের মানুষ ছাত্র-জনতার এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের মনের ক্ষোভ প্রকাশ করেছে। জনগণের প্রত্যাশা, আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক তাদের প্রধান কাজ হবে, এ সব দুর্নীতিবাজ প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় এনে, তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে বাংলাদেশ ব্যাঙ্কে জমা করে রিজার্ভ বাড়ানো। নতুন সরকারের প্রধান কাজই হবে এসব দূর্নিতিবাজদের কঠোর শাস্তি প্রদান করা যাতে. ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, তারা যেন এ পথে পা বাড়াবার সাহস না পায়। এ ভাবেই দেশের সংকটাপন্ন অথৃনৈতিক অবস্থাকে পুনরুদ্ধার করতে হবে।
দেশে অন্তর্বর্তিকালীন নতুন সরকার গঠন করা হয়েছে, যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস। এখন এই অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে, দেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা। কেননা বর্তমানে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। চুরি, ডাকাতি, লুটপাট, অগ্নিসংযোগ থেকে শুরু বিভিন্ন ধরণের অনৈতিক কার্যকলাপে দেশ এখন বড় হুমকির মুখে দাঁড়িয়েছে। সুতরাং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শক্ত হাতে এদের দমন করতে না পারলে অরাজকতা দিন দিন শুধু বাড়তেই থাকবে।
বর্তমানে রাজপথে একমাত্র বিএনপি ছাড়া কার্যকর কোন রাজনৈতিক দল বাংলাদেশে নেই। সুতরাং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের একত্রিত করে এই নির্বাচন অনুষ্ঠান ড. ইউনুসের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও তাদের মতে, রাজনৈতিক দলগুলোতে রয়েছেন ভিন্ন মতাবলম্বি, রাজনীতিতে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ নেতৃবৃন্দ যাদের নির্বাচন সম্বন্ধে কোন জ্ঞান নেই। সুতরাং তাদেরকে বুঝিয়ে নির্বাচনে আনা হবে ভীষণ কষ্টকর।
তবে ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা তিনি শুরু করেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করছেন। প্রত্যেকেই তাদের দলের পক্ষ থেকে বিভিন্ন ধরণের দাবি তুলে ধরছেন। এ দাবিগুলোর মধ্যে প্রাধান্য দেয়া হয়েছে, নির্বাচনে জয়লাভ করে যে দল থেকেই প্রধানমন্ত্রী হোন না কেন, তিনি দুই টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না।
গত ১লা সেপ্টেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যাায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে যাতে আর কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে, সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়।
তিনি আরও বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল আমাদের প্রকাশ্য প্রতিপক্ষ। এখন ওরা ছাড়াও চারদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। এদের অবস্থান অন্ধকারে, এরা সর্বত্র। এই দৃশ্যমান ও অদৃশ্য প্রতিপক্ষ মোকাবিলায় আমাদের সতর্ক থাকতে হবে।
বিএনপি বলছে, আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে। তাদের মতে, আগামী ৩ মাসের মধ্যেই দেশকে একটা স্থিতিশীণ পর্যঃায়ে নিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নির্বাচন আর দেরী করা উচিৎ হবে না, দেশের মানুষ চায় দেশে একটা নির্বাচিত সরকার গঠন হোক।
নির্বাচনের তারিখ নিয়ে জামায়াতের আমীর ডা: মাওলানা শফিকুর রহমান বলেছেন, বর্তমানে দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে সুতরাং অন্তর্বতির্বর্তীকালীন এই সরকারকে সবকিছু সংস্কার করে এবং গুছিয়ে এনে নির্বাচনের পরিবেশ তৈরী করে তারপর নির্বাচনের তারিখ ঠিক করা উচিৎ। এজন্য সরকারকে সময় দিতে হবে। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না।
অন্যদিকে ড. ্ইউনুস বলেছেন, ”এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছি, যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও গণধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তবর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমুলক নির্বাচনের আয়োজন করবে।”
৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় ২০ পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ ছাড়াও এই বৈঠকে এডিটরদের কাছে জানতে চান, নির্বাচনের তারিখ কবে নাগাদ দিলে ভাল হবে বলে তারা মনে করেন? এর উত্তরে বিভিন্নজন তাদের বক্তব্য দিয়েছেন। তাদের কেউ কেউ বলেছেন কম পক্ষে ২ বছর আবার কেউ বলেছেন ৩ বছর পর দেওয়া উচিৎ, কারন এর আগে দেশের সব ডিপার্টমেন্টগুলোকে সংস্কার করে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।
রাজনৈতিক দলগুলো এবং পত্রিকার এডিটরদের নির্বাচন অনুষ্ঠানের তারিখ নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। এই মতভেদ কাটিয়ে প্রধান উপদেষ্টা ড. মো: ই্উনুস কি ভাবে এই সমস্যার সমাধান করে দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন, তার উপরই নির্ভর করবে দেশের ভবিষ্যৎ।



বিষয়: #  #  #  #



বিশেষ থেকে আরও

​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ ​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর ​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে? কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই

আর্কাইভ

---
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন