শিরোনাম:
●   মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি ●   শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ●   রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক ●   যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ●   নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল ●   বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com ●   নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩ ●   বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস ●   হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী ●   চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক ●   হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ●   শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই ●   শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই ●   দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ ●   চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ ●   চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া ●   হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ ●   সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিশেষ » শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন
প্রথম পাতা » বিশেষ » শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন
২২১ বার পঠিত
সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন

বজ্রকণ্ঠ ::

আজ  হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক, সংগঠক, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধার, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন।
জনাব মনসুর উদ্দিন আহমেদ ইকবাল হবিগঞ্জের সাংবাদিকতায় পথিকৃৎদের একজন। সাড়ে পাঁচ দশক সময় ধরে যুক্ত আছেন সাংবাদিকতায়। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার। আজ ২৫ জানুয়ারি তিনি ৭৩ পূর্ণ করে ৭৪ - এ পড়লেন।

১১ বছর পূর্বে তাঁর ৬৩ তম জন্মদিনের আগে (২৩ জানুয়ারি ২০১৫)
পরিবেশ ও সংস্কৃতিকর্মী তোফাজ্জল সোহেল ও সিদ্দিকী হারুন জনাব মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এঁর সঙ্গে তাঁর বাসায় আলাপচারিতায় মিলিত হন। সেটি উপস্থাপন করা হল।

সাংবাদিক : তেষট্টি বছর পূর্ণ করতে চলেছেন আপনি। মোটামুটি দীর্ঘ একটি সময় পার করলেন এ পৃথিবীতে। ফেলে আসা জীবনের প্রতি তাকালে কেমন অনুভূতি হয় আপনার?

মনসুর উদ্দিন আহমেদ ইকবালঃ আমার আত্মতৃপ্তি অবশ্যই আছে। জীবনের শুরুর দিকে সবারই অনেক ধরনের স্বপ্ন থাকে। সেসব আমারও ছিল। আজ এ পর্যায়ে জীবনের সব স্বপ্ন না হলেও এর অনেকগুলোই পূরণ হয়েছে বলে মনে করি।

সাংবাদিক : সাংবাদিকতায় কীভাবে যুক্ত হলেন?
ইকবালঃ ১৯৬৮ সালে বন্ধু নোমান চৌধুরীর উৎসাহে সিলেট থেকে প্রকাশিত প্রাচীন সংবাদপত্র ‘যুগভেরী’ ও ‘সাপ্তাহিক ইস্টার্ণ হেরাল্ড’ এর হবিগঞ্জ মহকুমা প্রতিনিধি হিসেবে যোগ দেই। নোমান তখন ‘আজাদ’ এর মহকুমা প্রতিনিধি। যুগভেরীতে কাজ করার ধারাবাহিকতায় ’৬৯-এ ‘দৈনিক ইত্তেকাফ’-এ যোগ দেই। ওই বছরের ২০ সেপ্টেম্বর ইত্তেফাক থেকে একটা চিঠি পাই যে, আমাকে মহকুমা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এরপর ’৭০ সাল গেল, ’৭১-এ মুক্তিযুদ্ধের সময় সবাই বিচ্ছিন্ন হয়ে পড়লাম।

সাংবাদিক : সাংবাদিকতায় সম্পৃক্ত হওয়ার কারণ কী ছিল?

ইকবাল: কিছু পাওয়ার আশায় নয় অবশ্যই। বরঞ্চ সমাজকে কিছু দেয়ার মানসিকতা থেকেই যুক্ত হয়েছিলাম।

সাংবাদিক: ওই সময়টিতে সাংবাদিকতায় আর কারা ছিলেন?
ইকবাল: ওই সময় নোমান চৌধুরী (আজাদ), চুনারুঘাটের মাসুদ চৌধুরী (পয়গাম), আব্দুল হাকিম চৌধুরী (অবজারভার), সাহাবউদ্দিন আহমদ (মর্নিং নিউজ) ও আব্দুল জব্বার (শায়েস-াগঞ্জ প্রতিনিধি অবজারর্ভার) ছিলেন আমার সিনিয়র সাংবাদিক।

সাংবাদিক: আমরা তো আপনাদেরকে পেয়েছি সাংবাদিকতায় বয়োজ্যেষ্ঠ হিসেবে। কিন’ আপনারা যখন শুরু করেছিলেন, সে সময় কি কাউকে পেয়েছিলেন সাংবাদিকতায় পূর্বসূরী বা সিনিয়র হিসেবে?

ইকবাল: পূর্বে উল্লিখিত ব্যক্তিগণ ছাড়াও হবিগঞ্জে আবু আব্দুল্লাহ মোঃ ইসমাইল ও অধ্যাপক বশীরুল হক ছিলেন। তারা পরিচালনা করতেন সরকারী মুখপত্র ‘অভিযাত্রিক’। এছাড়া বানিয়াচঙ্গে হাফেজ সিদ্দিক আহমদ সাহেবও আমার সিনিয়র।

সাংবাদিক: সে সময়, অর্থাৎ স্বাধীনতার আগে ও কয়েক বছর পরে নিউজ পাঠানোর প্রক্রিয়াটি কী রকম ছিল?

ইকবাল: সে সময় নিউজ পাঠানোর মূল মাধ্যম ছিল ডাকযোগে প্রেরিত চিঠি। দু’দিন লাগত ঢাকায় চিঠি পৌঁছাতে। তৃতীয় দিন হয়তো ছাপা হতো। ফলে মফস্বলের সব খবরই হতো বাসি নিউজ। পত্রিকা আসত ‘উল্কা’ ট্রেনে। সকালের পত্রিকা আসত বিকেলে। আর ট্রেন মিস করলে পরেরদিন পাওয়া যেত আগেরদিনের পত্রিকা। তখন ইত্তেফাকের সার্কুলেশন ছিল সর্বোচ্চ।

সোহেল ও হারুন: আমরা জানি হবিগঞ্জে প্রেসক্লাব গঠনে মূল ভূমিকাটি আপনারই। প্রেসক্লাব গঠনের সময়কার কথা কিছু বলুন।

ইকবাল: মূলত ’৭২ সাল থেকেই আমরা এখানে একটি প্রেসক্লাব গঠনের প্রয়োজনীয়তা অনুভব করি, তবে সেটি অফিসিয়ালি গঠিত হয় ’৭৪ সালে। ’৭৪-এ আমি সভাপতি ও আমির হোসেনকে সেক্রেটারী করে প্রেসক্লাবের কমিটি গঠন করি। কিন’ আমাদের কোনও নিজস্ব অফিস ছিল না। হবিগঞ্জের তৎকালীন এসডিও কাজী মোঃ আবুবকর সিদ্দিকীকে বিষয়টি জানালে তিনি আমাদেরকে একটি জায়গার সন্ধান দিতে বলেন। তখন তাকে আমরা বর্তমান জায়গাটার কথা জানাই। এই জায়গাটায় একটা গভীর খাল ছিল। এসডিও সাহেবই আমাদেরকে জায়গাটা পৌরসভার মাধ্যমে বন্দোবস- দেয়ার ব্যবস্থা করেন। তিনি ও তার সেকেন্ড অফিসার এসএম মোল্লা ঘর তৈরির জন্য ৫ বান্ডিল রিলিফের টিন ও কিছু খুঁটি দিলেন। পরে সিলেটের ডিসি ফয়জুল্লাহ সাহেবও কয়েক বান্ডিল টিন দিয়ে সহযোগিতা করেছেন। ’৭৭ সালের ৭ মে আমরা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রেসক্লাবে আনি। হবিগঞ্জে একটা জনসভা উপলক্ষে তিনি এসেছিলেন সার্কিট হাউজে। আমি আর আমির হোসেন গিয়ে তাকে বললাম, আপনার সমাবেশস্থলের কাছেই আমাদের প্রেসক্লাব। একটু যদি আসেন। তিনি দাওয়াত রাখলেন। স্টেডিয়ামে জনসভা শেষে বের হওয়ার পর তাকে প্রেসক্লাবে নিয়ে আসলাম। প্রেসক্লাবে তার বক্তব্য সম্বলিত পোস্টারগুলো টানানো দেখে তিনি খুশি হলেন। তিনি প্রেসক্লাবে একটি টিভি সেট দেয়ার কথা ঘোষণা করলেন। সপ্তাহখানেক পর চিঠি এল, টিভিটা ঢাকা থেকে নিয়ে আসার জন্য। সেটা আনার জন্য সেক্রেটারী হিসেবে আমির হোসেনকে ঢাকায় পাঠালাম। সে যথেষ্ট কষ্ট করে টিভিটা আনতে পেরেছিল। তখন হবিগঞ্জ শহরে টিভি খুব একটা ছিল না। বাসা-বাড়ি থেকে মহিলা-পুরুষরা দল বেঁধে গিয়ে প্রেসক্লাবে গিয়ে টিভি দেখতেন। প্রেসক্লাবের শুরুতে শফিকুর রহমান চৌধুরী, আব্দুল মন্নাফ, আবু তাহের জ্যোতি, সৈয়দ মোস্তফা কামাল, হাফেজ সিদ্দিক আহমেদ, দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী কামাল, আব্দুর রাজ্জাক তালুকদার প্রমূখদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রেসক্লাব প্রতিষ্ঠাতা কমিটি (১৯৭৪-৭৭) এর তালিকা একটি বোর্ডে প্রেসক্লাবে সংরক্ষিত আছে। ওই বোর্ডে যাদের নাম আছে কমেবেশী সবার অবদানে প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এছাড়াও হবিগঞ্জে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঐকান্তিক সহযোগিতায় হবিগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। ২০০০-২০০১ সালে তৃতীয়বারের মতো প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণ করি। তখন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সাহেব প্রেসক্লাব ভবন নির্মাণের জন্য কিবরিয়া অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে আমার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। এতে সহজেই বর্তমান প্রেসক্লাব ভবনের নিচতলা নির্মাণ করা সম্ভব হয়। এছাড়াও হবিগঞ্জের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তায় প্রেসক্লাবের উন্নয়ন কাজ এগিয়ে যায়।

সাংবাদিক: হবিগঞ্জের স্থানীয় সংবাদপত্রের উত্থানটাও আপনার চোখের সামনেই ঘটেছে। এ ব্যাপারে কিছু বলুন।

ইকবাল: হবিগঞ্জে পাঠক ও নতুন সাংবাদিক সৃষ্টিতে স্থানীয় পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বপ্রথম ’৮২-তে ‘স্বাধিকার’ বের হল, এরপর দৃষ্টিকোণ, এরপর ‘স্বদেশ বার্তা’। এরপর তো আরও অনেক পত্রিকা বের হল। সোহেল ও হারুন: স্থানীয় প্রকাশনা শিল্পের বির্বতনটাও দেখেছেন…
ইকবাল: স্বাধীনতার পূর্বে বাণিজ্যিক এলাকায় ‘মিনার্ভা’ প্রেস ছিল, সিনেমা হল রোডে ছিল ‘আব্বাসিয়া প্রেস’, পুরাতন হাসপাতাল রোডে ছিল ‘রাশিদিয়া প্রেস’, সেটা বোধ হয় শেষ দিকে তোমরাও দেখেছো। একই সড়কে ‘ন্যাশনাল আর্ট প্রেস’, ‘পপুলার প্রেস’ ও ‘মধুসুধন প্রেস’। পুরাতন পৌরসভা সড়কে ছিল ‘ভগবতী প্রেস’, কালিবাড়ি সড়কে ছিল ‘আর্ট প্রেস’। তখন ছবির জন্য কাঠের ব্লক বানিয়ে আনতে হত ঢাকা থেকে। আর সিসার অক্ষর একটা একটা করে কম্পোজ করা হত। এজন্য শহরে ছিলেন অনেক দক্ষ কম্পোজিটর ও প্রুফ রিডার।

সাংবাদিক: সাংবাদিকতার একটা অপরিহার্য বিষয়- ছবি। সেটারও অনেক বিবর্তন ঘটে গেছে…

ইকবাল: তখন তো সাংবাদিকদের ক্যামেরা ছিল না। স্বাধীনতার পর বেবিস্ট্যান্ড-এ ‘কাজল স্টুডিও’র কাজল ঘোষ সাংবাদিকদের যথেষ্ট সহযোগিতা করেছেন। নিজের ব্যবসার দিকে লক্ষ্য না রেখে ক্যামেরা নিয়ে আমাদের সাথে ছুটেছেন। আমরা সাদাকালো ছবি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতাম। রঙিন ছবি তো আসলো আশির দশকের দিকে।

সাংবাদিকঃ টিভি সাংবাদিকতাও তো করেছেন অনেক বছর…
ইকবাল: ১৯৮৬ সাল থেকে ২০০২ পর্যন- বিটিভি’র প্রতিনিধি ছিলাম। আবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ থেকে ২০০৯-এর প্রথমার্ধ পর্যন্ত বিটিভি’র জেলা প্রতিনিধি ছিলাম। এছাড়া ইত্তেফাক গ্রুপের বিনোদন পত্রিকা ছিল ‘সাপ্তাহিক পূর্বাণী’। সেটার প্রতিনিধি হিসেবেও কাজ করেছি।

সাংবাদিক: এছাড়া আপনি তো শিশু সংগঠনও করেছেন, করেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও।

ইকবালঃ ’৭৫ সালে হবিগঞ্জে ‘মৌচাক কচি-কাঁচার মেলা’ গঠন করি। ইত্তেফাকে বিভাগটি পরিচালনা করতেন দাদা ভাই (রোকনুজ্জামান খান)। সংগঠনটি করার জন্য সম্পাদকের নিকট থেকে আমার কাছে চিঠি আসে। ’৭৯ ও ’৮৩-তে হবিগঞ্জে কচি-কাঁচার সম্মেলন করি। ’৭৭-এ মুক্ত স্কাউটের প্রতিষ্ঠাতা সভাপতি হই। ’৮৬ সালে শিশু একাডেমীর সেক্রেটারী হই ও ’৯০ পর্যন- থাকি। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। এছাড়া বর্তমানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ও রোভার স্কাউটের সহ-সভাপতির দায়িত্বে আছি।

সাংবাদিক: নতুন সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলুন। ইকবাল: একটা কথাই বলব, পেশাগত দায়িত্ব পালনে সততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সাংবাদিক : ৬৩তম জন্মদিনের প্রাক্কালে আপনাকে শুভেচ্ছা।
ইকবাল: তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’ স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’ ​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ” মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’ প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ
যুক্তরাজ্যে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির অনন্য সুযোগ যুক্তরাজ্যে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির অনন্য সুযোগ
সন্তান বাবার কাছ থেকে যে ৬টি গুণ বা বৈশিষ্ট্য পায় সন্তান বাবার কাছ থেকে যে ৬টি গুণ বা বৈশিষ্ট্য পায়

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই
শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ
চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া
হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ
সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ