শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল
জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল
বজ্রকণ্ঠ ::
জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল। একাত্তরে তাদের কারণে আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, তারা লুটপাটও করেছিল। আজ তারা আবার দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইতে আসছে। কিন্তু আমরা (বিএনপি) স্বাধীনতার পক্ষে কথা বলি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশ ছেড়ে পালিয়ে যাইনি বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
![]()
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান, সেটা পাবেন না। আমরা সবাই সমান, একই দেশের অধিবাসী। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করব।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনী প্রতীক নিয়ে তিনি বলেন, আগে ভোটে দুটো পক্ষ থাকত-নৌকা আর ধানের শীষ। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে এবার নৌকা আমাদের কাছে নেই (মাঠে নেই)। নতুন একটি দল এসেছে, নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা। এখন লড়াই ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে। আর ধানের শীষ আপনাদের পরিচিত মার্কা।
বিএনপির নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, আমরা কাজে বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এলে আপনাদের ‘ফ্যামিলি কার্ড’ দেব। এই কার্ড হবে মা-বোনদের বড় অস্ত্র। যা দিয়ে চাল-ডাল এবং স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। এছাড়া ‘কৃষি কার্ড’-এর মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক পাওয়া যাবে। আমরা ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব এবং নারীদের আরও সুযোগ-সুবিধা দেব।
গণসংযোগকালে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিষয়: #জামায়াত #ফখরুল #বিরোধিতা #মির্জা #স্বাধীনতা










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 