শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাই
রাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাই
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারেক রহমান নামে এক চালককে মাইক্রো গাড়ীতে তুলে নিয়ে অভিনব কৌশলে ব্যাটারী চালিত অটো টমটম গাড়ী এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের কয়াপাড়া নামক মোড় এলাকায় এঘটনা ঘটে।
ছিনতাইয়ের কবলে পড়া তারেক রহমান উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের আশরাফুল হোসেনের ছেলে। তারেক রহমান জানান,একই গ্রামের নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম বগুড়ার আদমদিঘী বাজারে কাঁচা তরিতরকারী ক্রয়ের জন্য তার অটো টমটম গাড়ী ভাড়া করে।
![]()
শনিবার ভোড় ৬টা নাগাদ ব্যবসায়ী রফিকুল ইসলামকে সাথে নিয়ে বগুড়ার আদমদিঘী বাজারে যাবার সময় পথি মধ্যে কয়াপাড়া এলাকায় পৌছলে পিছন থেকে একটি মাইক্রোগাড়ী এসে টমটমের সামনে পথরোধ করে।
এসময় মাইক্রো গাড়ী থেকে কয়েকজন নেমে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে জানান,টমটম গাড়ীতে মাদক রয়েছে। এরপর তল্লাশীর নামে জোর পূর্বক তাকে এবং ব্যবসায়ী রফিকুল ইসলামকে মাইক্রো গাড়ীতে তুলে হাত-পা,চোখ ও মুখ বেধে নিয়ে চলে যায়। মাইক্রো গাড়ীতে তোলার পর তাদের মারপিট করে কাছে থাকা নগদ ১৮হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয়।
পরে শনিবার সকাল অনুমান সোয়া ৭টা নাগাদ নাটোরের সিংড়া উপজেলার জামতলা এলাকায় চোখ-মুখ এবং হাত বাধা অবস্থায় সড়কের পাশে ফেলে দিয়ে চলে যায় চক্রটি। তিনি জানান,চক্রটি আমাদেরকে মাইক্রো গাড়ীতে তোলার পর তাদের লোকজন প্রায় ২লাখ ৭০হাজার টাকা দামের একটি ব্যাটারী চালিত অটো টমটম গাড়ী নিয়ে চলে যায়। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল বলেন, এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিষয়: #গাড়ী #ছিনতাই #ডিবি #পরিচয় #রাণীনগর










মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস 