শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ বিনিয়োগ পেল আইফার্মার
প্রথম পাতা » প্রধান সংবাদ » রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ বিনিয়োগ পেল আইফার্মার
২৬০ বার পঠিত
মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ বিনিয়োগ পেল আইফার্মার

রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ বিনিয়োগ পেল আইফার্মার
আইফার্মারকে আরও বেশি কৃষকের কাছে পৌঁছাতে ও দেশজুড়ে সরবরাহ-শৃঙ্খলের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই বিনিয়োগ
[ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৪] উদীয়মান ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান রেজার ক্যাপিটালের বিনিয়োগ পেয়েছে দেশের সবচেয়ে বড় অ্যাগ্রিটেক স্টার্টআপ (কৃষিপ্রযুক্তি উদ্যোগ) আইফার্মার। রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ ফান্ডিংয়ের অংশ হিসেবে এ বিনিয়োগ করা হয়। প্রতিষ্ঠানটি কৃষকের ফাইনান্সিয়াল ইনক্লুশন নিশ্চিত করার ক্ষেত্রে কৃষিপ্রযুক্তি খাতকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে। এরই ধারাবাহিকতায়, দেশের কৃষি ভ্যালু চেইনের অংশীদারদের মাঝে আইফার্মারকে সবচেয়ে বড় নেটওয়ার্কে পরিণত করতে উদ্যোগ গ্রহণ করেছে তারা।
আইফার্মারের সাম্প্রতিক এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রতি নিজেদের প্রতিশ্রুতি আরও জোরদার করল রেজার ক্যাপিটাল। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার ঔসামা গ্লিলাহ পূর্ণ পর্ষদ সদস্য হিসেবে আইফার্মারের পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন; যেখানে তিনি তার পারিবারিক ব্যবসা ফ্রেশ দেল মন্তে (এনওয়াইএসই: এফডিপি) থেকে প্রাপ্ত কৃষি-বিষয়ক বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবেন। এ বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের অমিত সম্ভাবনার কথা বিবেচনা করে ২০১৬ সালে বিনিয়োগ শুরু করে রেজার ক্যাপিটাল। বর্তমানে দেশ একটি কঠিন সময় পার করলেও আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটালগুলোর মধ্যে আমরাই অন্যতম যারা বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রেখেছি। প্রতিষ্ঠান ও দেশকে সফল ও সমৃদ্ধ করতে আমরা আমাদের প্রতিষ্ঠাতা, অংশীদার ও সহ-বিনিয়োগকারীদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে চাই।”
কৃষি সরঞ্জাম বিতরণ, খামারের ক্ষেত্রে বিশেষায়িত পরামর্শ প্রদান, আর্থিক সেবায় অংশগ্রহণ এবং কৃষকের পণ্য বিক্রিতে বাজারের সাথে যোগাযোগ স্থাপনের মতো কৃষিভিত্তিক সেবা সম্প্রসারণে ২০১৯ সালে ফাহাদ ইফাজ ও জামিল আকবর পূর্ণাঙ্গ কৃষি স্টার্টআপ হিসেবে আইফার্মার প্রতিষ্ঠা করেন। এই বিনিয়োগ আইফার্মারকে আরও বেশি কৃষকের কাছে নিয়ে যেতে, রপ্তানি বাজার সহ প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন সক্ষমতা বাড়াতে এবং যথাযথ পরামর্শ সেবা প্রদানের পাশাপাশি, ব্যক্তিগত পর্যায়ে জলবায়ু-বান্ধব কৃষি সরঞ্জামে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে। বাংলাদেশের কৃষিখাত ৫০ বিলিয়ন (৫,০০০ কোটি) মার্কিন ডলার আয়তনের, যেখানে ১ কোটি ৬৫ লাখ কৃষক কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কৃষকদের জন্য ৫ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থায়ন সহযোগিতা করেছে আইফার্মার; যেখানে প্রতি মাসে প্রায় ১২ হাজার টন উৎপাদিত পণ্য কৃষকদের কাছ থেকে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
দ্রুত বর্ধনশীল জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষকদের ফলন ধরে রাখতে ও মান বাড়াতে হলে খুব দ্রুত প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে। সেক্ষেত্রে আইফার্মার দেড় লাখেরও বেশি কৃষকের কাছে সরাসরি পৌঁছাতে ৭০০-রও বেশি টাচপয়েন্টের সমন্বয়ে উপাত্ত ও প্রযুক্তি-নির্ভর মডেল ‘আইফার্মার সেন্টার’ নিয়ে এসেছে। এ বিষয়ে আইফার্মারের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ বলেন, “বিগত বছরগুলোতে আইফার্মার সেন্টারের মাধ্যমে আমাদের সকল সেবা একত্রিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া সহ প্রায় সকল কাজই আমরা নিপুণভবে গুছিয়ে এনেছি। ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখন টেকনোলজি ও ডেটা স্টেকের ওপর কাজ করছি আমরা।”
বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠান হিসেবে আইফার্মারে বিনিয়োগ করলো রেজর ক্যাপিটাল। এ বিষয়ে রেজর ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার আফশিন মোয়াঈদ বলেন, “বাংলাদেশের কৃষিখাত নানা রকম প্রযুক্তিগত রূপান্তরের মুখোমুখি দাঁড়িয়ে। দেশের প্রথমদিককার কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আইফার্মারের দক্ষতা ও অভিজ্ঞতা এই খাতের পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী ট্রেন্ড নির্মাণে সহায়ক হবে। আইফার্মারের লক্ষ্যপূরণে সহযোগিতা করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।”



বিষয়: #



প্রধান সংবাদ থেকে আরও

দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার। দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২ চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব!  ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়** ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত! এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত

আর্কাইভ

---
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪