শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » উন্নত এআই ক্যামেরা অ্যালগরিদমে ইনফিনিক্স ও স্যামসাং-এর পার্টনারশিপ
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » উন্নত এআই ক্যামেরা অ্যালগরিদমে ইনফিনিক্স ও স্যামসাং-এর পার্টনারশিপ
৩৫০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নত এআই ক্যামেরা অ্যালগরিদমে ইনফিনিক্স ও স্যামসাং-এর পার্টনারশিপ

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজঃ

উন্নত এআই ক্যামেরা অ্যালগরিদমে ইনফিনিক্স ও স্যামসাং-এর পার্টনারশিপ
ঢাকা, অগাস্ট ২৯, ২০২৪ – তরুণ প্রজন্মের দক্ষতা বাড়াতে স্যামসাং ইলেট্রনিক্স এর সিস্টেম এলএসআই বিজনেসের সাথে যৌথ অপ্টিমাইজেশানের জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। মোবাইল ফটোগ্রাফিকে আরও উন্নত করতে ইনফিনিক্স বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল এআই অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদম (এআইএডিএলএ) চালু করেছে। যেখানে স্যামসাংয়ের আইসোসেল ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে।

মোবাইল ফটোগ্রাফিতে অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদম প্রযুক্তি

এআইএডিএলএ প্রযুক্তির লক্ষ্য হচ্ছে মোবাইলে তোলা ছবিকে আরও স্পষ্ট, ডিটেইল এবং কম আলোতে আরও উজ্জ্বল ছবি তোলা। এটি প্রচলিত ইমেজ উন্নয়ন পদ্ধতিকে অতিক্রম করে স্যামসাংয়ের ডিপ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে ছবিতে নয়েজ কমায় এবং ডিটেইলিং আরও স্পষ্টভাবে তুলে ধরে। এটি হাই-রেজুলেশন, স্পষ্ট এবং ভাইব্রেন্ট ছবি নিশ্চিত করে এবং যে কোনো পরিস্থিতিতে ছবির কোয়ালিটি নষ্ট না করে ছবিকে ক্রপ এবং ব্যালান্স করতে সক্ষম।

এই প্রযুক্তিটি একটি একটি ইমেজ ডাটাবেজ ব্যবহার করে ও স্যামসাং-এর আইসোসেল সেন্সর প্রযুক্তির সাহায্যে বিভিন্ন পরিস্থিতিতে ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে। এটি পেশাদার ফটোগ্রাফি ক্যামেরা ও মোবাইল ক্যামেরার পার্থক্য কমিয়ে আনবে।

পার্টনারশিপ সম্পর্কে বলতে গিয়ে ইনফিনিক্সের হেড অফ প্রোডাক্ট উয়েকি নি বলেন, “স্যামসাং-এর সিস্টেম এলএসআই বিজনেসের সাথে এই সহযোগিতা মোবাইল ফটোগ্রাফিকে সামনে দিনগুলোতে বদলে দেবে। এআই এবং ডিপ লার্নিং ব্যবহার করে আমরা ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন থেকেই ব্যতিক্রমী ও পেশাদার-মানের ছবি তুলতে সক্ষম করে তুলছি।‘

ফটোগ্রাফিতে ব্যবহারকারীর উচ্চতর অভিজ্ঞতা প্রদানের জন্য আইসোসেল এর সেন্সর নির্দিষ্ট মডেলিং প্রশিক্ষণ এআই চালিত অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগরিদমের বিকাশ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এই উদ্ভাবনী এআই প্রযুক্তি ব্যবহারকারীদের হাই রেজুলেশন, ডিটেইলিংসমৃদ্ধ বিশেষ ছবি তুলতে সহায়তা করে, যা মোবাইল ফটোগ্রাফির ভবিষ্যতে নতুন দিক উন্মোচন করবে।

কবে পাওয়া যাবে

ইনফিনিক্সের এআইএডিএলএ প্রযুক্তি সামনে বাজারে আনতে যাওয়া স্মার্টফোন মডেলগুলোতে পাওয়া যাবে। যেগুলো খুব শিগ্রই উন্মোচন করা হবে।



বিষয়: #  #  #  #  #  #  #


তথ্য-প্রযুক্তি এর আরও খবর

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা
দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক ৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক
গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির