বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » রাণীনগরে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার
রাণীনগরে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে গৃহবধুর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার রাসেল উপজেলার কাটরাসিন গ্রামের মাহাবুব আলীর ছেলে। বৃহস্পতিবার রাসেলকে আদালতে সোর্পদ করা হয়েছে।
জানাগেছে,উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীর স্ত্রীর (৩০) সাথে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে তোলে যুবক রাসেল। এরপর ইমুতে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে নানান অশ্লীল ভিডিও ধারন করে। ধারনকৃত ভিডিও ফেসবুক/ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে রাসেল। এঘটনা জানার পর রাসেলের সাথে সর্ম্প ত্যাগ করে গৃহবধু। এর পর গত বুধবার রাসেল ধারণকৃত ভিডিও গৃহবধুর আত্মীয় স্বজনসহ বিভিন্ন জনকে ইমুতে ছড়িয়ে দেয়। এঘটনায় গৃহবধু বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানাপুলিশ রাসেলকে রাতেই গ্রেফতার করে।
রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান,গৃহবধুর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় রাসেলকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।
বিষয়: #অশ্লীল #ভিডিও #রাণীনগর




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
