রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » মৌলভীবাজারে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিলো কোস্টগার্ড
মৌলভীবাজারে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিলো কোস্টগার্ড
মনির হোসেন

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৪ আগস্ট) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা এলাকায় বন্যা কবলিত পানি বন্দীদের উদ্ধার কাজ ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বন্দীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌছে দিচ্ছে কোস্ট গার্ড উদ্ধারকারী দল। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, আগামীকাল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ত্রান কার্য ও চিকিৎসা সেবা প্রদান করবে কোস্টগার্ড।
বিষয়: #কোস্টগার্ড #ত্রাণ #বন্যাদুর্গত #মৌলভীবাজার #সহায়তা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 