রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ড. ইউনূসকে ইউএনডিপির অভিনন্দন
ড. ইউনূসকে ইউএনডিপির অভিনন্দন
বজ্রকণ্ঠ ডিজিটাল অনলাইন নিউজ ডেস্ক:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আচিম স্টেইনার।
১৬ আগস্ট, শুক্রবার চিঠিটি পাঠান তিনি।
চিঠিতে আচিম স্টেইনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
চিঠিতে তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ অগ্রাধিকার কাজগুলো বাস্তবায়নে ইউএনডিপির অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। দেশের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের সব পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইউএনডিপির বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন।
আচিম স্টেইনার বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে আপনিসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করছি।
তিনি বলেন, স্টেফান লিলারের নেতৃত্বে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি যেকোনো সহায়তায় পাশে থাকবে।
বিষয়: #অনলাইন #অভিনন্দন #ইউএনডিপি #ইউনূস #ডিজিটাল #ডেস্ক #নিউজ #বজ্রকণ্ঠ










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 