শনিবার ● ১৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ
দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ
খন্দকার জালাল উদ্দীন :

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম মোমিন হোসেন (৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ৪ থেকে ৫ জন সমবয়সী শিশু নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে ৫ বছরের একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে।’ এরপর খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিষয়: #গোসল #দৌলতপুর #নদী #নিখোঁজ #পদ্মা #শিশু










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 