রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » আত্রাইয়ের নিহত দুই পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
আত্রাইয়ের নিহত দুই পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
কোটা সংস্কার আন্দোলনে নওগাঁর আত্রাই উপজেলার নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রোববার সকালে দুই পরিবারকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এসময় বাংলাদেশ জামায়তে ইসলামীর নওগাঁ পূর্ব জেলা আমীর খন্দকার আ.রাকিব,জেলা যুব বিভাগ সভাপতি আবু সিহাব,আত্রাই থানা আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম,থানা সেক্রেটারী আসাদুল্লাহ আল গালিব,ওলামা বিভাগের সভাপতি আ. খালেক,থানা যুব বিভাগের সভাপতি এনামুল হকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন নিহতদের পারিবারিক সুত্র জানায়,কোটা সংস্কার আন্দোলনে গত ১৮জুলাই টঙ্গীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেধাবী শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর।
তিনি টুঙ্গী সরকারী কলেজের এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ২য় বর্ষের ছাত্র ছিলেন। ফাহমিন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামের শেখ আবু জাফর বাদশার ছেলে। এছাড়া গত ৫আগষ্ট ঢাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে শাখিল আনোয়ার নামের আরো একজন নিহত হন। নিহত শাখিল আনোয়ার নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন বলে জানিয়েছেন শাখিলের বাবা আবেদন আলী।
বিষয়: #আত্রাইয় #আর্থিক #জামায়াত #দুই #নিহত #পরিবার #প্রদান #সহায়তা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 