শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
বজ্রকণ্ঠ ::
![]()
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান।
তিনি বলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক।
জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।
মো. তারেক রহমান বলেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যায় জড়িত, তার মামলাটা কী?
এটা কি আওয়ামী লীগ করার অপরাধে এত দিন আটক, নাকি তিনি কাউকে হত্যায় জড়িত বলে?
তিনি বলেন, ‘সরাসরি হত্যায় জড়িত বহুজন জামিনে আছে।
শুধু অতিরিক্ত পরিচিতির কারণেই কি তাকে আটকে রাখা হয়েছে? আমি তার অনেক সমালোচনা করেছি, কিন্তু তিনি হত্যায় জড়িত না হলে তার মুক্তি চাই। তিনি দাগী অপরাধী হলে আগেই দেশ ছাড়তেন; বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন।’
আমজনতার দলের সম্পাদক বলেন, ‘আমি আইনজীবী হলে তার জন্য আদালতে লড়াই করতাম।
জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছেন।’
শেষে তারেক রহমান লিখেছেন, ‘ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।’
সূত্র: ইত্তেফাক
বিষয়: #আমজনতা #চান #জামিন #তারেক #দল #ব্যারিস্টার #রহমান #সংসদ #সদস্য #সম্পাদক #সাবেক #সায়েদুল #সুমন #সৈয়দ #হক










সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস 